তবুও হাল ছাড়িনি

 তবুও হাল ছাড়িনি

সত্যেন্দ্রনাথ পাইন
সংবাদ সারথি প্রতিনিধি

আমি নাকি ব্যর্থ। অন্তত গুণীজনেরা তাই বলেন।
সে তাই হোক তাই বলে আকাশের মেঘে
ঘনঘটা বিচারের দাবি-কানে আসে!
অন্যায় অপরাধ জিঘাংসা ঘিরে রয়েছে সমাজের আনাচে-কানাচে!!
মহকুমা -জেলা -রাজ্য ছাড়িয়ে দেশের নানান প্রান্তরে !!
হাঙ্গরের দল দাঁত উঁচু করে লোভাতুর দৃষ্টিতে……

প্রচন্ড বর্ষায় ঘণ ঘণ বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের মধ্যে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট হয়ে গেছে সমস্ত ভিটেমাটি।
শীতের প্রকোপে মানুষ দিশেহারা যখন
মাথার উপরে খাড়া চাঁদ দুহাতে যখনআমাকে ভয় দেখায়
আমি তখনও অবিচল আস্থায় বেয়ে চলি হাল।
আমার মূর্খতায় যাকিছু সহজলভ্য ছিল
তাও বিনষ্ট প্রায়।
কিংবা ভাগ্যের পরিহাসে বনশ্রী ঢাকা ময়দানে
আমি অচ্ছুৎ। ভাবছে অনেকেই “এবার কেমন মজা”!
তখনও আমি নিজের কর্তব্য পালন করে
হাল রশিতে ফাঁস দিয়ে নতুন বসন্তে হৃদয় প্রসারিত করে
সাহিত্যের নবজীবনের লক্ষণ দেখতে পাচ্ছি

আমি হাল না ছাড়া বেকুব হয়তো।
তবুও নিজের দোষটা ঢাকা না দিয়ে অন্যান্য সংবাদ সম্পূর্ণ করতে নাছোড়।
হাল ছাড়িনি। অনেকেই বিদ্রুপ করেছে
আমি এখন সত্তরোর্ধ বয়সে হাজির।
কেউ বলেন অশীতিপর। তবুও হাল আমি ছাড়িনি।
জিততে যে আমাকে হবেই।
হার আমাকে হার মানাতে পারবে না।
কোনোমতেই না।
অনেকেই এবার হয়তো পাততাড়ি গুটিয়ে বসে আছে
ভাগ্যের দোহাই দিয়ে । আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি
অনাবিল আনন্দে আত্মহারা হয়ে।
জিততে যে আমাকে হবেই। আমি জিতবো ই জিতবো।

হাল আমি ছাড়িনি। সুযোগ পেলে হব আমি রাজাধিরাজ ।
আমি হারিনি। হারতে আমি চাই না।
হাল ছাড়িনি। হাল ছাড়বো ও না।
যে যা বলে বলুক – আমি নিজের অজান্তেই হয়তো সম্পূর্ণ হবে
আমার জীবনের ধ্রুবতারা দেখার স্বপ্ন ।
হাল আমি ছাড়িনি। হাল বেয়ে চলেছি হররোজ।
জিততে আমি মরিয়া। হাল আমি ছাড়িনি।

হয়তোবা নতুন ভোরে দেখা হবে তোমার সাথে।
অসুখ বিসুখ গেছে সমস্ত শরীর থেকে মন চেয়ে অনেক বেশি।
আমি তবুও হাল ছাড়িনি। সুযোগ পেলেই আমি জানি
পুরোনোটা ছেড়ে নতুনভাবে শুরু করতে।
হাল আমি ছাড়িনি। আমি জিতবই জিতবো ।।
কারণ সত্যের জয় আসবেই একদিন।।

সারথি নিউজ অনলাইন