নারকো টেস্ট কি ? কেন হয় অপরাধ দুনিয়ায় নারকো টেস্ট এর প্রয়োজনীয়তা?

 নারকো টেস্ট কি ? কেন হয় অপরাধ দুনিয়ায় নারকো টেস্ট এর প্রয়োজনীয়তা?

সংবাদ সারথি প্রতিনিধি :
অপরাধ জগতে ঘুরে ফিরে আসে একটি নাম, বিশেষ করে মাত্রা ছাড়া হাড় হিম কোন ঘটনা সমাজে ঘটে গেলে তখন যে শব্দটি নিয়ে নাড়াচাড়া হয় সেটি হচ্ছে– নারকো। এই টেস্ট তার উপর করা হয় , প্রথমত যে অভিযুক্ত তাকে সন্দেহ করে অপরাধ দমনের বিশেষজ্ঞরা। একটা বিশেষ ধরনের ওষুধ প্রয়োগ করে অভিযুক্ত শরীরে,সেক্ষেত্রে অভিযুক্ত প্রবলভাবে আচ্ছন্ন হয়ে পড়েনা বা জ্ঞান হারান না তবে একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে। যে ওষুধটি প্রয়োগ করা হয় তার নাম ট্রুথ সেরাম। সেটির মাত্রা অভিযুক্ত শরীরে বেশি মাত্রায় গেলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্যই কোন কোন ক্ষেত্রে অভিযুক্ত narko টেস্টের সম্মতি দেয় না এবং সেক্ষেত্রে আইন তাকে বাধ্য করতে পারে না নারকো টেস্টের সামনে বসাতে। কারণ- আইন তাকে সেক্ষেত্রে অভিযুক্ত ইচ্ছায় সম্মতি দিচ্ছে কিনা সে ব্যাপারে স্বাধীনতা দিয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া বা ভয় দেখিয়ে নারকোটিক্সের পরীক্ষার মুখোমুখি করতে পারে না, সুনির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনকেই কাজে লাগিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে narko টেস্টের সম্মতির ব্যাপারে হ্যাঁ বা না প্রকাশ করে। সে ক্ষেত্রে আদালত যদি মনে করে অভিযুক্ত সত্যিই সেই অপরাধের সঙ্গে যুক্ত তাহলে শুধুমাত্র তাকে অনুরোধ করতে পারে নারকো টেস্টের জন্য, নারকো টেস্ট চলাকালীন তাকে শরীর ও মনের দিক থেকে অভিযুক্ত কতটা পরীক্ষার জন্য উপযুক্ত তা প্রথমে পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞ চিকিৎসক। তার সাথে সাথে অভিযুক্তর পালস এবং হার্টবিট এর রেট এর পরিমাণ কত তাও দেখেন এবং টেস্ট চলাকালীন সেগুলো ডিজিটাল স্কিনে মনিটরিং করে রেকর্ডিং করা হয়। টেস্টের পর বিশেষজ্ঞ মনোবিদ, অভিযুক্ত টেস্টে কতটা সাড়া দিয়েছে অর্থাৎ ঠিক বলছে না ভুল বলছে না মিথ্যা কথা বলেছে সেইসব খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেন এবং সেটি আদালতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হস্তান্তর করেন।

সম্প্রতি আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যখন জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাদের একটাই প্রশ্ন!- কে অপরাধী? সঠিক তদন্ত এর মধ্য দিয়ে প্রকৃত অপরাধী দোষী সাব্যস্ত হয় কিনা সেটা নিয়েই তাদের একমাত্র ক্ষোভ, তদন্তও চলছে। সেই তদন্তের অন্যতম একটি মাধ্যম– নারকো টেস্ট। এ ব্যাপারে অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিডিয়াকে বলেন- নারকো টেস্ট, অভিযুক্ত অপরাধী কিনা তা চূড়ান্ত করার জন্য একমাত্র পদক্ষেপ নয়। অর্থাৎ একমাত্র রিপোর্ট নয়, তার সাথে সাথে অন্যান্য তদন্তমূলক রিপোর্টগুলির সাথে এই রিপোর্টকে (নারকো টেস্ট) সংযুক্তিকরণ করে একটি মালা তৈরির মধ্যে দিয়ে বিশ্লেষণ করে অনেক সময় চূড়ান্ত ভাবে বলা যায় কোন ঘটনার প্রকৃত দোষী কে ।সেক্ষেত্রে অবশ্যই নারকো গুরুত্বপূর্ণ, তবে তা শুধুমাত্র নার্কো টেস্টের ফলাফলের মধ্যে দিয়ে ই অভিযুক্তকে আসামি বলে ঘোষণা করে দেওয়া যায় না । সম্মিলিত রিপোর্টের ফলাফলের মধ্য দিয়েই প্রকৃতদোষী কে তা জানা সম্ভব হয়।
সারথি  নিউজ অনলাইন