অখন্ড মেদিনীপুরবাসীর স্বার্থে ও নতুন দিগন্ত উন্মোচিত’র লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য কর্মসূচি
সংবাদ সারথি প্রতিনিধি :
সম্প্রতি আবহাওয়া সংক্রান্ত গবেষণায় মানুষের স্বার্থে বিশেষ করে চাষাবাদ সহ অন্যান্য কাজে সুবিধার্থে মেদিনীপুর বিশ্ববিদ্যালয় একটি নতুন অধ্যায় এর সূচনা করল।।
কি অধ্যায়?
ঐতিহাসিক সময় দুপুর ২ টা ১ মিনিটে আবহাওয়ার খুঁটিনাটি বিষয় সংক্রান্ত (গবেষণা) জানার জন্য জিপিএস কানেক্টেড হিলিয়াম পূর্ন বেলুন আকাশে ওড়ানো হয়। ক্যাম্পাসের পুরনো ভবনের ছাদ থেকে
ওড়ানো বেলুন বায়ুমন্ডলের ২৭ হাজার ৮০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে । আবহাওয়ার গতিবিধি, আদ্রতা , চাপ, তাপমাত্রা এবং গতিবেগ এর সুস্পষ্ট সম্যক ধারণা আগাম অনুধাবন করতে ই আমাদের এই উদ্যোগ– বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এনভারমেন্টাল স্টাডি বিভাগের তরফে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এই উদ্যোগে
সামিল হয়ে সহযোগিতা করে ISRO। হিলিয়াম পূর্ণ বেলুনটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ওঠার পর বিকেল ৩ টা বেজে ৫৩ মিনিটে ঝাড়খণ্ডের ইস্ট সিংভুম জেলার গোরাবাধা বনাঞ্চলে ভূপতিত হয়। সেন্টার ফর
এনভায়রনমেন্টাল স্টাডিজ, বি.ইউ. এর ডিরেক্টর অধ্যাপক জ্যোতি শংকর বন্দ্যোপাধ্যায় অভিনব এই উদ্যোগটি মূল উদ্যোক্তা। তিনি বলেন-এই উদ্যোগ এ উপকৃত হবেন অবিভক্ত মেদিনীপুরের বাসিন্দারাই। উল্লেখ্য, ইসরো বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ যৌথ এক বিবৃতিতে জানান –যে উদ্দেশ্যে হিলিয়ামপূর্ণ বেলুন বায়ুমন্ডলে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছে।
