আবছা আকাশ by নারায়ণ রায়

 আবছা আকাশ by নারায়ণ রায়

আবছা আকাশ
নারায়ণ রায়

বিস্তীর্ণ দুপারের সারি সারি মানুষের মাথায় চেনা মুশকিল ওপারের ঘন অন্ধকারের ছবিটা।
বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর পাতলা হলে ধীরে ধীরে আলো আসে,
আসে বর্ণময় এক পরিবেশের মোহ ময় দিন,

সেদিন অন্যদিনের চেয়ে আলাদা, সৃষ্টি হয় এক অমোঘ আকর্ষণের লীলা খেলা,
লোক চক্ষুর আড়ালে, ক্ষণিক বিরতির সাথে সাথে চমকিত হয়ে উঠতে হয় প্রেম বিনোদনের আদব-কায়দা,
আবছা আকাশের পর্দা সরালেই দেখা যায় এমন দিনেরই ঘনঘটা ।।

চারিদিকে শুধুই অস্পষ্টতা মেদুরতা বিহলতা।।