শীতকালে টনসিলের সংক্রমণ by পার্থসারথি মল্লিক

 শীতকালে টনসিলের সংক্রমণ by পার্থসারথি মল্লিক

শীতকালে টনসিলের সংক্রমণ
পার্থসারথি মল্লিক

মানবদেহে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি হল টনসিল। গলার দুপাশে ১ জোড়া করে মোট দুটি টনসিল গ্রন্থি থাকে। টনসিলের কোন রকমের সংক্রমণ হলে তাকে আমরা বলি ‘”টনসিলাইটিস”। অনেকের মাঝে মাঝে টন-সিলাইটিস হয়, তবে বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায় বিশেষত ৩ থেকে ১২ বছরের মধ্যে। তবে বড়দেরও টনসিল হয় বিশেষত যাদের ঠান্ডা লাগা বা অ্যালার্জির ধাত রয়েছে। অনেকে প্রতি বছর শীত পড়ার মুখটায় টনসিলের সমস্যায় ভোগেন।

কেন হয় টনসিলাইটিস?

টনসিল সংক্রমনের বিভিন্ন কারণ থাকতে পারে তবে এর মূল কারণ ভাইরাস, এই ধরনের টনসিলাইটিস মোটামুটি ১৪ থেকে ২১ দিন পর্যন্ত ভোগায় । এদেশের চিকিৎসকদের কাছে টনসিলের যত কেস আসে তার মধ্যে ৫০ শতাংশের কারণেই ভাইরাস জনিত। এছাড়াও রয়েছে ব্যাকটেরিয়াল টনসিলাইটিস মূলত বিটা হেমোলাইটিক স্টেপ্টকোক্কাস ব্যাকটেরিয়ার জন্যই টনসিল প্রদাহ হয় ।অবশ্যই এটাই মূল ব্যাকটেরিয়া, এছাড়াও অন্যান্য ব্যাকটেরিয়া রয়েছে। এই দুটি কারণ ছাড়া বাকি কারণ এর মধ্যে রয়েছে বারবার ঠান্ডা লাগা, ঠান্ডা পড়ার মুখে সঠিক সতর্কতা অবলম্বন না করা , বিশেষত যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা যদি ঠান্ডা জল খায় শরীরের সঠিক পুষ্টির অভাব , পরিবেশ দূষণ, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ভাইরাস , ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর লড়তে পারে না। তখনও টনসিলাইটিসের সমস্যা দেখা দিতে পারে।

কি কি উপসর্গ দেখে বুঝবেন আপনি রোগাক্রান্ত ?

টনসিলাইটিসের ক্ষেত্রে প্রথমে গলায় ব্যথা হবে অনেক সময় হাত দিয়ে ধরলে একটা ফোলা ফোলা অনুভূতি হয় এই গলা ব্যথা নিচের দিকে নামতে থাকে , খেতে অসুবিধা হয় সঙ্গে কারও মাথা বা চোয়ালের ধারের দিকেও ব্যাথা হয়, অবশ্যই এর সঙ্গে জ্বর থাকবে ১০০ ডিগ্রি ফারেনহাইট এর উপর, তাপমাত্রা থাকবে । বাচ্চাদের অনেক সময় মুখ দিয়ে লালা পড়তে থাকে, টনসিলাইটিস হলে তার সঙ্গে কখনো কখনো কাশি হতে পারে। এই দুয়ের যুগ্ম আক্রমণের ফলে কাশলে আক্রান্তের গলা ব্যথা আরো বাড়ে।

চিকিৎসা– টনসিলের ক্ষেত্রে সাধারণত চিকিৎসা ক্লিনিক্যালি দেখে রোগ নির্ণয় করেন । টনসিলাইটিস দ্রুত চিকিৎসায় ফলপ্রসু । আমি যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করে ফল পাই সেগুলি হল – হিপার সালফার, মার্কবিন আয়ড , সেবাদিলা, ফাইটোল্লিকা প্রভৃতি। তবে কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। কারণ- চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে ওষুধের শক্তি নির্বাচন করে থাকেন যা চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ও বটে। তাহলে আর দেরি কেন, ডাক্তারের পরামর্শের মত ব্যবস্থা নিলে গলার টনসিল আক্রমণ থেকে বাঁচতে পারেন।।