পেতিবাদ চাই by দীপক কুমার মৃধা

 পেতিবাদ চাই by দীপক কুমার মৃধা

পেতিবাদ চাই
দীপক কুমার মৃধা

একশো চল্লিশ কোটির মধ‍্যি এক কোটি
লোকের টেকায় দ‍্যাশ চুলে।পরাণ ফাটি
গরীব লোকে ফসল ফলায়।পরাণ চাষা
না খায়ে মরে-তাগো বাঁইচবার নাই আশা।

এই দ‍্যাশে গরীবগো অভাবেল শ‍্যাষ নাই,
কোটি কোটি লোকের প‍্যাটে ভাত নাই।
মাত্তর তেয়াত্তরডা পরিবারের যত টেকা
আছে।উগো কাছে গেলি সব হাত ফাঁকা।

গরীব মানষির টেকা নি-উগো কাছে রয়
দ‍্যাশের ন‍্যাতা কিনা রাকচে।গরীবরা রয়
মরণ লিগা।তাগো কাম করতি দিবেক নাই
কোন কথা কতি গেলি শুইনবেক নাই।

যাগো টেকায় দ‍্যাশ চুলে-টেকার অভাব নাই,
দ‍্যাশে গরীব লোকের কাম নাই,চাকরি নাই।
ভুটটা আমাগো দ‍্যাও,টেকার অভাব হুবে নাই
তুমাগো ব‍্যাঙ্কের খাতায় টেকা ঢুইকবে,চিন্তা নাই।

তুমাগো অভাব দেইখ‍্যা পরাণ ফাইট‍্যা যায়
দ‍্যাশ স্বাধীন হুলো বুটে গরীবগো টেকা নাই।
গরিবগো টেকা লুইটা ধনী হয়-উগো লাজ নাই
আমাগো কাম করতি দিবেক লাই,লাভ নাই।

গতর খাটাই,ফসল ফলাই।উরা অল্প দাম দেয়
আমাগো জেবন চৈলা যায়,উরা বাঁচতি না দেয়।
উগো মাঠে চাষ কৈরবার ক্ষ‍্যামতা নাই,আমাগো
ফসল লিয়া বড়লোক হয়,পরাণ যায় আমাগো।

সব গরীবগুলা কুখনো এক হতি পারবেক নাই,
ধনী,অলসগুলারে মাঠে নামাতি পারবেক নাই।
গরীবের দাবি পূরণ করবে লাই,উগো ভুট চাই
ধনীগো টেকাই ভুট কুরবে,তাগো ধনী করা চাই।

ই আমাগো ক‍্যামন দ‍্যাশ,খাটনির কুনো দাম নাইঘ
আলসেরা ঠ‍্যাং দুলাই খায়,গরীবগো পেতিবাদ নাই।
ইগো মাঠে নামাতি না পারলি কুষ্ট কি বুঝবেক নাই
দ‍্যাশ জুড়‍্যা পেতিবাদ চাই নালি আমাগো রুক্ষে নাই।