অজানা পৃথিবী! by কৌশিক কুমার সিংহ
অজানা পৃথিবী!
কৌশিক কুমার সিংহ
আজকের পড়ন্ত বেলায় হাইওয়ে ধরে যখন হাটছিলাম। কে যেন ডাকলো !
আমি খুব দ্রুত পদচারনায় সিদ্ধহস্ত, নাছোড় অভ্যাস যায়নি যে!
আমি দিকবিদিক না তাকিয়ে অবিবিসৃত এক অনুভূতি নিয়ে তাকিয়ে দেখলাম,
পাশের জঙ্গলের পাতা থেকে এখনো টপটপ জলবিন্দু নিঃসৃত হচ্ছে।
স্বচকিত হয়ে তাকাতেই দেখি এক অদৃশ্য ছায়া যেন সরে গেল দ্রুত!
আমি চিৎকার করে ডাকলাম- কে?
কোন সাড়া নেই, আবারও ডাকলাম দেখলাম এক মোহময় পরিবেশ!
জঙ্গলের এক কোনায় আমি নির্বাক হয়ে গেলাম,
মনে হয় যেন সুন্দরী প্রেতাত্মার দল মজলিসে বসেছে।
ভয়ডরহীন ভাবে নিজেই নিজেকে প্রশ্ন করছি ও আমিতো স্বপ্নে!
স্বপ্নের মেদুরতায় সবকিছুই ঝাপসা দেখছি যে…..
