বিনোদন by শান্তনু গুড়িয়া
বিনোদন
শান্তনু গুড়িয়া
বৃথা এ লুকোচুরি খেলা
লুকিয়ে চুরিয়ে কেটে যায় বেলা ।
বেলাশেষে বিভ্রান্ত কোণঠাসা শূন্যতা,
সিরিঞ্জে ভরে নেওয়া ঘুম ঘুম আচ্ছন্নতা।
হারানো প্রাপ্তির বিজ্ঞাপনে,
আশা নিরাশার প্রহর গোনে।
কি লাভ এমন আত্মগোপন,
লোক হাসানো অরণ্য ছেদনে।
প্রতিবাদ নয়, নয় প্রতিরোধ,
এটাই সত্য- শুধু শোধবোধ।
তা না পারলে চুষে খাও বুড়ো আঙ্গুল
পাবলিক থাক না থাক
বিনোদন হিসেবে তুমি সাকসেসফুল ।।
