কবে হবে হুঁশ
লেখক: দীপক মৃধা
নারীদেহের প্রতি লালসা পুরুষের চিরকালের,
পুরুষের নির্লজ্জ আচরণ তার পশু স্বভাবের।
হিংস্রতায় একবার আগুন জ্বালালেই হলো
তাকে চরিতার্থ করবার জন্যেই ধর্ষণ চললো।
শিক্ষার আবরণে মোড়া থাকলেও ঘৃণাহীন
লজ্জাহীন পশুত্বের পরিচয় দিয়েই প্রাণহীন
করে নারীকে ভোগ করে পৈশাচিক তৃপ্তির
নিরাবরণ রূপ প্রদর্শন।এরকম নিষ্ঠুর তৃপ্তির
পরিচয় মিলতো কখনো ধানক্ষেতের আইলে
কিংবা পাটক্ষেত মাঝে,কিংবা অন্য অকুস্থলে
সংবাদ মাধ্যমে আসতো ঘটনার অনেক পরে
সহজে সেই ঘটনা আসতো না মানুষের নজরে।
কিন্তু একেবারে শহরের স্বাস্থ্যকেন্দ্রে বীভৎসতা
এমন যান্ত্রিক যুগে জঙ্গলের বর্বরতা নৃশংসতা
এভাবে নারকীয় হত্যা -এখনো সেই আদিমতা
কোথায় হাওয়া হয়ে গেল পুরুষদের মানবতা?
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে আদিম পশুত্ব
এইসব দেশগুলোয় কায়েম রাখবে তাদের রাজত্ব।
গরম প্রতিবাদ চাই,ধিক্কার জানানোর ভাষা নাই,
নারীও মানুষ, কবে হবে এই হুঁশ,সেটা জানা নাই।
সারথি NEWS অনলাইন
