ছোট্ট বুলে by দীপক মৃধা
ছোট্ট বুলে
দীপক মৃধা
আমার মনডা হঠাৎ কুরে জানতি চায়
এট্টা সাগরের জলে ক’ডা নদী হয়?
এই মুনডা কুখনো হঠাৎ জানতি চায়
কুতোগুলা ঢিবি জুইড়্যা এট্টা পাহাড় হয়?
ছোট্ট ইট্টা ছাওয়াল আমি-
চন্ড আমার নাম।
ঘরের মধ্যি ঠাকুর রাকলি
হয় কি মন্দির ধাম?
বিরাট বড় আকাশের মধ্যি ক’ডা পৃথিবী
ঢোকান যায়?ছোট্ট মাথায় যত আজগুবি
প্রশ্নগুলান আইস্যা যায়।রূপা মাইয়া বন্ধু
রইছে।তারে কই-তু কি কোনকালে হবি বন্ধু?
রূপা মোটেই কুনো কথা না কয়,
কট্ মট্ কৈরা আমাপানে চায়।
তারে আর কিছু না শুধাই
তার চোক দিকে ডর পাই।
আচ্ছা ভয় ক্যানে হয়?
মনের সাহস কারে কয়?
বাতাস ক্যানে যায় না দ্যাকা?
আকাশডা ক্যানে এতই ফাঁকা?
ছুট্টো ই মনডায় আরো কুতো ভাবি
কুতো কুথাই মুনে আসে-ক্যামনে ভাবি?
লোকে পায় না শুনতি আমার কুতা
ছোট্ট বলে কি শুনে না আমার কুতা?
