পশ্চিম মেদিনীপুরের শালবনি কে ঘিরেই দুটি আশা এবং সম্ভাবনার সঞ্চার !! দোলাচলে জঙ্গলমহলবাসী

 পশ্চিম মেদিনীপুরের শালবনি কে ঘিরেই দুটি আশা এবং সম্ভাবনার সঞ্চার !!  দোলাচলে জঙ্গলমহলবাসী

সংবাদ সারথি প্রতিনিধি :

সম্প্রতি কলকাতায় হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আবারো আশা জাগিয়েছে জিন্দাল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন সংস্থার এমডি সজ্জন জিন্দাল। এবারে প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছেন। তাহলে কি আবারও জঙ্গলমহলবাসী কর্মসংস্থানের জন্য আশার আলোয় বুক badchen? যদিও এর আগে বামফ্রন্টের আমলে ২০০৭ সালে জিন্দাল কর্তৃপক্ষ শালবনিতে ৩৫,০০০ হাজার কোটি টাকার মেগা ইস্পাত কেন্দ্র তৈরী হবে বলে জানিয়ে শোরগোল তুলে দিয়েছিলেন, তা নিয়ে দিকে দিকে চর্চা এবং আশার আলোর সঞ্চার হয় বেশ কয়েক বছর। তবে এবারে ২০২৫ সালের প্রথমেই ১৬ হাজার কোটির বদলে ৬ হাজার কোটি টাকার ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার কথা ঘোষণা করে পুনরায় আশার আলো সঞ্চার করেছেন এলাকা মহলে! এখন দেখার মুম্বাই নিবাসী জিন্দাল কর্তৃপক্ষ ২০২৫ এর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে নতুনভাবে ৬ হাজার কোটি টাকার দুটি ৮০০ মেগাওয়াট- র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার কথা যেটা বললেন তার বাস্তবায়ন কতখানি? নাকি আগের মতই প্রতিশ্রুতিতেই নিমজ্জিত হবে— এ ব্যাপারে কৌতূহলী মন জঙ্গলমহলবাসীর অবশ্যই থাকলো।

অন্যদিকে স্কুলের পাঠ্য বইয়ে রানী শিরোমণির সংগ্রামী জীবন এবং আদর্শ পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে পর্যবেক্ষণ এবং আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি শালবনীরই নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে এক রাজ্যস্তরিও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন- বিদ্রোহী রানী শিরোমনির আদর্শ এবং বিশেষ করে চুয়ার বিদ্রোহে তার অনস্বীকার্য অবদান আমাদের কাছে চির স্মরণীয় এবং একথা মনে রেখেই আমরা দেখছি বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্ত করা যায় কিনা। আমি কথা দিচ্ছি— মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে বিষয়টি সিলেবাসের অন্তর্ভুক্ত করার ব্যাপারে খুব শীঘ্রই শিক্ষা দপ্তরে কথা বলব। এখন দেখার –ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা অবিস্মরণীয় রানী শিরোমনি-র কাহিনী কি সত্যি পাঠ্যপুস্তকের পাতায় অন্তর্ভুক্ত হবে? হলেও কবে?– সেটাই জেলাবাসীর কৌতুহলী প্রশ্ন। দুই প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন:- দোলাচলে শুধু শালবনী নয় সমগ্র জঙ্গলমহলবাসী। এখন শুধুই প্রতীক্ষা এবং দেখা।।

সারথি  নিউজ অনলাইন