অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ।। জাতীয় বিতর্কে সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-র মেধাবী ছাত্রীর ।। ক্রীড়া নৈপুণ্যে সৌদির হাতছানি ঝাড়গ্রামের ওবামি মুর্মু’র।।

 অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ।। জাতীয় বিতর্কে সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-র মেধাবী ছাত্রীর ।। ক্রীড়া নৈপুণ্যে সৌদির হাতছানি ঝাড়গ্রামের ওবামি মুর্মু’র।।

সুবিমল দাস  (সারথি প্রতিনিধি ) :

অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ বিদ্যাসাগর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে –

নানান তালবাহানা পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অবশেষে স্থায়ী উপাচার্য পেল। দু’বছর বা তারও আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন শিবাজী প্রতিম বসু। অস্থায়ী উপাচার্য হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে গেছেন। পরে বেশ কয়েক মাস উপাচার্য বিহীন ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কিছুদিনের জন্য উপাচার্য হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র চক্রবর্তী। এরপর প্রায় দীর্ঘ দু’বছর (২০২৩ জুলাই)অস্থায়ী উপাচার্য হিসেবে কাজ করেছেন সুশান্ত কুমার চক্রবর্তী। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশাবলী কে মান্যতা দিয়ে এবং অনুসন্ধান কমিটির রিপোর্ট অনুসরণ করে এবং গুরুত্ব দিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সদ্য অভিষিক্ত হওয়া উপাচার্যের নাম ডক্টর দীপক কুমার কর।

জাতীয় বিতর্কে সাফল্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-র মেধাবী ছাত্রীর –

সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত আনন্দ এবং গর্বের খবর এই যে- সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া নবম জাতীয় আন্ত :বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের প্রাচীন এবং ঐতিহ্যময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে দুজন ছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দেয়। সারা দেশের মধ্যে যোগ দেওয়া মোট বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০। প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে দুজন প্রতিযোগী যোগদান করেছে। জাতীয় স্তরের আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় মেদিনীপুর কলেজের ছাত্রী শ্রীজিতা ঘোষ সর্বভারতীয় পর্যায়ের বিতর্ক : “জলবায়ু সংকট মানব স্বাস্থ্যের জন্য আজ কতখানি হুশিয়ারি’র?”-শীর্ষক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আপামর জঙ্গলমহলবাসীকে উৎফুল্ল করেছে। অন্যদিকে শ্রীজিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই বলে যে দিল্লির এই বিতর্ক সভায় তার নাম সুপারিশ করার জন্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্রী শ্রীতমা মাহাতো বিতর্কে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য পারফরম্যান্স বজায় রাখায় খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শ্রীজিতার সাফল্যে বিশ্ববিদ্যালয় তরফে চলতি মাসের শুরুতে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনায় সমগ্র বিশ্ববিদ্যালয় শ্রীজিতাদের বলিষ্ঠ যুক্তিসম্মত বক্তৃতার প্রশংসা করেন।

ক্রীড়া নৈপুণ্যে সৌদির হাতছানি ঝাড়গ্রামের ওবামি মুর্মু’র –

অন্যদিকে জঙ্গলমহলের ক্রীড়া নৈপুণ্যের সবিশেষ সাম্প্রতিক খবর এটাই– জঙ্গলমহল এলাকার ছেলে-মেয়েরা বরাবরই ক্রীড়া জগতে নৈপুণ্য দেখিয়ে এসেছে। ব্যতিক্রম নয় এক্ষেত্রেও। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া পরিচালিত গত ১০ থেকে ১২ই মার্চ বিহারের পাটলিপুত্র স্টেডিয়ামে ২০ তম ন্যাশনাল উইথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ মহিলাদের লং জাম্প এ ৫.৫৯ মিটার লাফিয়ে পশ্চিমবঙ্গের তথা জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম শহরের মেয়ে ওবামি মুরমু দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রথম স্থান অর্জন করে রাজস্থানের জ্যোতি(৫.৬৮)। যার ফলস্বরপ, দুই সফল মহিলা ক্রীড়াবিদ আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল সৌদি আরবে আয়োজিত অনূর্ধ্ব ১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে ভারতের সম্মান উজ্জ্বল করবেন বলে আশা করা যাচ্ছে। পত্রিকার তরফে ওবামি মুরমুর আগামী দিনের আন্তর্জাতিক ক্ষেত্রে নির্ধারিত দিনের উল্লেখযোগ্য প্রতিযোগিতায় সার্বিক সাফল্য কামনা করে।

সারথি  নিউজ অনলাইন