মহাকাশে সুনিতা উইলিয়ামস ৮ মাস ধরে আটকে কি রাজনৈতিক মারপ্যাঁচে? অন্য অভিমত মহাকাশচারীর পরিবারের!

 মহাকাশে সুনিতা উইলিয়ামস ৮ মাস ধরে আটকে কি রাজনৈতিক মারপ্যাঁচে? অন্য অভিমত মহাকাশচারীর পরিবারের!

সুবিমল দাস :

মাত্র আট দিনের জন্য মহাকাশে যাবে বলে ঠিক করেছিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বেরি বুচ উইলমোর। কিন্তু ৮ মাসেরও বেশি হয়ে গেল এখনো তারা পৃথিবীতে ফিরতে পারেননি। উদ্বিগ্ন সুনীতার পরিবার। এ ব্যাপারে মহাকাশ গবেষনা কেন্দ্র নাসার কাছে উত্তর নেই ।তাহলে কার কাছে উত্তর? সুনীতার মহাকাশে দীর্ঘদিন ধরে আটকে থাকার জন্য পূর্বসূর ী প্রেসিডেন্ট বাইডেন কে দায়ী করেছেন সদ্য নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্ক বাইডেন কে দায়ী করে বলেন- এর পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে! কিন্তু কেন সে ব্যাপারে তারাও নিশ্চুপ !একমাত্র মেয়ের মহাকাশে আটকে থাকার জন্য সরব হয়েছেন সুনীতার মা বনি পান্ড্য। যদিও তার মেয়ে সুনীতা প্রথম থেকেই বলে এসেছেন মহাকাশে আমাদের আটকে থাকার ব্যাপারটি ঠিক আটক থাকার নয় আমরা এখানে ভালই আছি এবং জায়গাটা উপভোগ করছি। একটা আন্তর্জাতিক মাধ্যমকে সুনীতার মা বনি বলেছেন-আমার মেয়ে ওখানে খুশিতেই আছে, এটাই তো ওদের কাজ ওখানে যাওয়া এবং গবেষণা করা। আটকে থাকার ব্যাপার নয়। এই ধরনের মিশনে গিয়ে সে গর্ববোধই করছে। এর জন্য শুধু আমার মেয়ে কেন সব মহাকাশচারীরাই প্রস্তুত থাকে,ওর প্রস্তুতি ছিল। মেয়ের আটকে থাকার ব্যাপারে কোন রাজনৈতিক ষড়যন্ত্র বা যোগসূত্র আছে বলে আমি মনে করি না। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ্প স্পষ্টতো এই কথায় বলেছেন যে পূর্বসূরি বাইডেন প্রশাসনের জন্যই এতদিন ধরে মহাকাশে আটকে থাকতে হচ্ছে সুনীতাকে। তাই আমি আমার সহকর্মী ইলন মাসকে দায়িত্ব দিয়েছি তাকে (সুনীতাকে) দ্রুত ফিরিয়ে আনার জন্য। সুনীতার মা এ ব্যাপারে বলেন-সামান্য উদ্বিগ্ন থাকলেও আমি জানি মেয়ে ভালোভাবেই ফিরে আসবে। এখন প্রশ্ন কবে ফিরে আসবে পৃথিবীতে? নাসার খবর-আগামী ১৯শে মার্চ সম্ভবত বহু চর্চিত এবং উল্লেখযোগ্য মহাকাশ তারকাকে নিয়ে পৃথিবীতে তারা ফিরে আসতে চায়। ফিরে আসার জন্য যে অভিযান শুরু হবে তার নাম- ক্রু ১০ মিশন তাতে থাকবেন অন্যান্য দক্ষ মহাকাশচারীরা।

সারথি  নিউজ অনলাইন