নক্ষত্রদের প্রশংসায় সাগর এ ভেসেছে গোটা মেমারি!
সংবাদ সারথি প্রতিনিধি :
ঝাড়গ্রাম বা চট্টগ্রাম দুটি জায়গাই এখন জাতীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিত নাম বিভিন্ন আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে। কিন্তু বর্ধমানের মেমারির কাশিয়ারা গ্রামের ছেলে সাগর আলী সম্প্রতি মুম্বাইয়ে এস পি এল এর পুরো টুর্নামেন্টে ৪৯৩ রান করে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন। পুরো খেলাটায় যা খেললেন তাতে কোন প্রশংসাই যথেষ্ট নয়। প্রথম জীবনে সাগর আলী গ্রাম থেকে এসে কলকাতার বি এন আর, ইউনিয়ন স্পোর্টিং, রাজস্থানের মত ক্লাবে খেলেছেন। নিলাম এ ছয় লক্ষ টাকায় শ্রীনগরের হয়ে খেলেছেন এই টুর্নামেন্টে। সাগর আলী বলেন- একবার কলকাতায় দ্বিতীয় অধিবেশন ক্লাব ক্রিকেটে বারোশর উপর রান করেছি সুযোগ পাই নি, তাই ভেবেছিলাম এবার থেকে টেনিস বল ক্রিকেটেই পুরোপুরি মনোসংযোগ করব।
টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের হিরো সাগর আলি বলেন -শচীন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে? আমি তাকে শুধু এটুকুই বলি- “আপনার খেলা দেখে আমার ক্রিকেটে আসা। আজ আপনার হাত থেকে পুরস্কার নিচ্ছি। আমার জীবনে এর চেয়ে বড় মুহূর্ত আর আসবেনা ! পাশে দাঁড়িয়ে বলিউডি নক্ষত্র অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার আমার পিঠ চাপে দিয়েছেন। এই মুহূর্ত সারা জীবন আমি মনে রাখব অবশ্যই মনে রাখবে”।
বর্ধমান জেলা, মেমারি এবং কাশিয়ারা গ্রামের অধিবাসীবৃন্দর সাথে সাথে সাগর আলীর কীর্তিতে পশ্চিমবাংলাবাসীও আপ্লুত।
সারথি নিউজ অনলাইন
