মায়া-মমতা-সেবা : এই তিন কথার প্রাসঙ্গিকতা

 মায়া-মমতা-সেবা : এই তিন কথার প্রাসঙ্গিকতা

ভানু শংকর :

Bodily, mentally, and Emotionally যে ব্যক্তি একসাথে ঠিক রাখতে পারবে সেই হবে Strong Man.
এটা আমার কথা নয় এটাই বাস্তবতা।
মায়া-মমতা-প্রেম- সেবা একসাথে থাকলেই তো মানুষ প্রকৃত মানুষ হয় , তাই না? সেরকমই আর কি।
জীবনের চলার পথে অনেক কিছুই আছে যেগুলো আমরা সহজেই এড়িয়ে যাই ! তাই তো খারাপ টা হয় সুদূরপ্রসারী ! অতএব নিজেকে মানিয়ে নিতে সেল্ফ হেল্প যেমন দরকার তেমনি দরকার আপনার আরাধ্যা দেবতা বা আল্লাহর উপর বিশ্বাস রাখা । কেননা, শুধু বই পড়লেই জ্ঞান লাভ হয়না। তাকে আত্মস্থ করতে হয়।‌ তাই পড়াশোনা করে মুখস্ত করে পরীক্ষায় বেশি নম্বর পেলেই চলবে না। সময়মতো তাকে প্রকৃত অর্থে ই কাজে লাগাতে হবে। । মানুষ আমরা কেন সেগুলো ভুলে যাই তার মানে হয় ? আমরা অনেক কাজ করবো বলেই পৃথিবীতে এসেছি। সেগুলো যথাযথ প্রয়োগ না করলে মানব মনের ব্যাপ্তি কোথায়? আপনার সামান্য সেবায় অন্যের মুখে হাসি ফুটলে তবেই তো জীবনের সার্থকতা ! আসুন, সকলে মিলে নিজের দিকটা বুঝে নেবার সাথে সাথে মানব কল্যাণে সামান্য সময় নিয়োজিত করুন, তবেই সার্থকতা। নচেৎ জন্মটাই হবে অচিরেই বৃথা। শুধুই পাঠকসমাজ কি বলেন ! তাই নয় কি?

সারথি  নিউজ অনলাইন