একদা গুরুদ্বারে অস্ত্র মজুত, বিচ্ছিন্নতাবাদ এর পাঠ, যুবকদের আত্মঘাতী হামলায় অনুপ্রেরণা দেওয়ার প্রধান অমৃত পাল সিং এখন লোকসভা সদস্য!-জানুন
সংবাদ সারথি প্রতিনিধি :
আপনি কি জানেন পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে সদ্য সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন ‘২৪ এ প্রায় 2 লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছেন “ওয়ারিশ পাঞ্জাব দে” সন্ত্রাসবাদি একটি সংগঠনের প্রধান অমৃত পাল সিং। অমৃত পাল সিং বহু বছর ধরেই একটু একটু করে নতুনভাবে পাঞ্জাবে খালিস্থানি আন্দোলনকে উসকে দিতে পাঞ্জাবের তরুণ প্রজন্মের কাছে গোপনে তাদের কর্মকাণ্ডের ভাবধারাকে ছড়িয়ে দিতে সচেষ্ট ছিলেন। এখানে অমৃত পালকে পাঞ্জাব সরকার এর জন্য একজন বিপদজনক মানুষ হিসেবে চিহ্নিত করে আসামের জেলে গ্রেফতার করে আটকে রাখেন। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে অমৃত পাল জেল থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করে অভাবনীয়ভাবে জয়লাভ করেন! চমকে উঠলেও এটা ঘটনা যে, ২০২৩ সালে পাঞ্জাবের অজিনালা পুলিশ স্টেশন আক্রমণ করে তার নেতৃত্বে গড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদীর শক্তির সেনাদল। তারপরই পাঞ্জাব পুলিশ ডিব্রুগড় সেন্ট্রাল জেলে আলাদাভাবে বিপদজনক তরুণ খালিস্থানি নেতা অমৃত পাল কে রাখার ব্যবস্থা করেন। ভারতীয় গোয়েন্দাদের মতে- অমৃত পাল একজন পাক মদতপুষ্ট আই এস আইদের মস্তিষ্ক প্রসূত একজন আই এস আইদেরই এজেন্ট। তাকে পাঠানো হয়েছিল পাঞ্জাবকে নতুন করে অস্থির এবং অতীতের বিচ্ছিন্নতাবাদ শক্তিকে উসকে দিয়ে পাঞ্জাবের স্থিতাবস্তাকে নষ্ট করতে।

গোয়েন্দাদের আরো বক্তব্য -প্রায় দু লাখ ভোটে জয়ী খালিস্তানি নেতা তথা ভারতীয় বিচ্ছিন্নতাকামী সাংসদ !! অমৃত পাল ডিজিটাল যুগের নতুন ভাবনার উঠতি পাঞ্জাবের যুবকদের মধ্যেও খালিস্থানি বীজ বপন করতে ইতিমধ্যেই অমৃত পাল পাঞ্জাবের কিছু যুবকদের একটি ছোট্ট অংশকে তার দলের সেনাদের দিয়ে আগ্নেয়াস্তর ট্রেনিং সহ মানব বোমা সম্পর্কে পাঠদান এবং আগ্রহী করে তুলতে উদ্যোগী হয়েছিলেন।
এখন দেখার যেখানে চীন আর পাকিস্তানের যৌথ চক্রান্তে ভারত গভীর চ্যালেঞ্জের মুখে সেখানে খালিস্থানি নেতা অমৃত পাল সদ্য লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কতখানি নিজের এলাকার জনসাধারণের প্রগতি লক্ষে কাজ করে ! ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি একজন জয়ী সাংসদ হয়েও নিজেকে পাকিস্থানের গুপ্তচর সংস্থা আই এস আই এর মদতে গোপন কাজকর্ম বজায় রাখে!সেটাই এখন দেশবাসীর একমাত্র দেখা।
খুব সম্প্রতি খালিস্তানি জঙ্গি অর্থাৎ অমৃত পাল এর ঘনিষ্ঠ সংগী লাকভির সিং এর ডান হাত বলজিৎ সিং ওরফে রানাকে আই এন এ গ্রেফতার করে। তদন্তকারী সংস্থার খবর : পাঞ্জাবে লাকবির দলের অন্যান্য সদস্যদের অস্ত্র সরবরাহের দায়িত্ব ছিল এই বলজিৎ এর । ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা এবং সেই টাকা পাঞ্জাবের নাশকতা মূলক কাজে নিয়োজিত করাই ছিল বলজিৎ এর মূল কাজ।
সারথি News অনলাইন
