ঝাড়গ্রাম সংরক্ষিত আসনে সব দলেরই জমজমাট প্রচার !, একদল আরেক দলকে বাড়তি সমীহ
সংবাদ সারথি অনলাইন প্রতিনিধি
সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে একজন সাহিত্যিক,অন্যজন চিকিৎসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন সাহিত্যিক কালিপদ সরেন অন্যদিকে প্রনত টুডু, যিনি চিকিৎসকের পেশা ছেড়ে বিজেপির পদপ্রার্থী হন। সব মিলিয়ে এই মুহূর্তে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রচার তুঙ্গে, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অশান্তি (সাঁকরাইলসহ অন্যত্র) উত্তেজনা থাকলেও মোটের উপর প্রচার স্বাভাবিকভাবেই গতি পেয়েছে। ঝাড়গ্রাম আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিতে তৃণমূল কংগ্রেস কোনরকম ঝুঁকির পথে যেতে চাইছে না এটা ঠিক , সেই জন্যই বেলপাহাড়ি র বহিষ্কৃত নেতা বংশী বদন মাহাতো , গোপীবল্লভপুরের কালিপদ সুর, নয়াগ্রামের বসে যাওয়া নেতা উজ্জ্বল দত্তকে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে আনতে সফল হয়েছে, কালিপদ বাবুর সমর্থনে তাদেরকে প্রচার এও নামিয়েছে। অন্যদিকে বিজেপিও সারাদেশের মোদিজীর উন্নয়নের ধজাকে সামনে রেখে এলাকাভিত্তিক প্রচারে বেশি করে জোর দিয়েছে। যদিও সিপিএম কংগ্রেসের সমর্থনে যতটা সম্ভব ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রচারের মাত্রা বাড়িয়েছে , তাদের প্রার্থী সোনামনি টুডু। অন্যদিকে আদিবাসী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী সূর্য সিং বেসরাও, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর মধ্যে দিয়ে তাদের অবস্থানকে মেলে করেছেন। তবে এ কথা বলতেই হয় -তৃণমূল কংগ্রেস সব অর্থেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রচারে এগিয়ে। তা বলে বিজেপিকে তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রে একেবারেই হালকাভাবে নিচ্ছে না, সদ্য গড়বেতা বিধানসভায় ঝাড়গ্রাম লোকসভার কালিপদ বাবুর সমর্থনে ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন- প্রণত টুডু লোকসভায় প্রার্থী হবে বলে চার বছর ধরে টার্গেটে ছিলেন। এ বছর সফল হতেই চাকরি ছেড়ে দিয়েছে। প্রার্থী হয়েছে ও মরিয়া থাকবে। আমাদেরও ভালোভাবে কাজ করতে হবে। কোন ভাবেই হালকাভাবে নেওয়া যাবে না কালিপদ বাবুকে জেতানোর ক্ষেত্রে।
অন্যদিকে ঝাড়গ্রামের গজাশিমুলে শুভেন্দু অধিকারী বলেন – প্রার্থী আমাদের চিকিৎসক ছিলেন। সেবা করবে বলে চাকরি ছেড়ে দলীয় প্রার্থী হয়েছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরাই জিতবো। এক্ষেত্রে উল্লেখ্য- প্রচার তুংগে উঠলে বা এগিয়ে থাকলেও কোন দল জিতে যাবে তা আগে থেকে ভোটারদের সঙ্গে শুধুমাত্র কথা বলে বা হাওয়া কোন খাতে বইছে তা অনুধাবন করে আগে থেকে কোন দল জয়ী হবে তা বলা শক্ত।
সংবাদ সারথি অনলাইন প্রতিনিধি
