বাংলা গান কে সবচেয়ে বড় মঞ্চ অস্কার পর্যন্ত পৌঁছে দিলেন বাংলার শিল্পী ইমন। সংগীত মহল আপ্লুত
সংবাদ সারথি প্রতিনিধি :
কে বলে বাংলা গান ফিকে হয়ে যাচ্ছে? কারণ যারা বলে তারা গানের কোন শ্রোতা নয়। রাতের জলসায় শুধুমাত্র হিন্দি গানের কলি শুনতেই তারা অভ্যস্ত, সাথে উদ্দাম কোমরের হিন্দোল!
বাংলা গানকে অস্কারের আসরে পৌঁছে দিলেন ইমন! সুখবর পেয়ে উচ্ছ্বসিত বাঙালি গায়িকা। খুশি সংগীত প্রিয় বাঙালী।
জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন পোস্ট। এবার অস্কারের প্রতিযোগী দৌড়ে ইমন। বাংলা গানের এই পর্যায় সম্মান অর্জন এই প্রথম। সংগীতশিল্পী ইমনের হাত ধরে অস্কার মঞ্চে জায়গা করে নিল বাংলা গান। চলতি মাসে সোশ্যাল মিডিয়াসহ অন্যত্র নিজেই তিনি জানিয়েছেন এই কথা। চলতি মাসের কিছুদিন আগেই
তিনি পেয়েছেন শুভ সংবাদটি। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান তার মধ্যে অন্যতমসেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মনোনীত হয়েছে মোট ১৪৬টি গান। ইমনের গাওয়া ইতি মা গানটি ও আছে। এই কথা সোশ্যাল মিডিয়ায় সংগীতশিল্পী জানাতে শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।

বেশ কিছুদিন ধরেই পারিবারিক কারণে তিনি মনমরা ছিলেন কিন্তু ফের ফুরফুরে মেজাজে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত পুতুল ছবির গান ইতি মা। ছবিটি যেমন কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে ঠিক তেমনি এবার এই বাংলা গানও অস্কারের দৌঁড়ে শুধুই পৌঁছে গেলনা, সব ধরনের আয়োজন এর মধ্যে সেরা সুযোগ আসায় তিনি যথেষ্টই উদ্দীপ্ত। তিনি তখন যখন ব্যস্ত সারেগামাপা এর শুটিং নিয়ে তখনই সুখবর আসে তার কাছে। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি গায়িকা ইমন।
মায়ের কাছেই তাঁর গানের হাতে খড়ি। মায়ের আদর্শে অনুপ্রাণিত এবং তারই তালিমে সংগীত শিল্পী রেওয়াজ করতেন, ছোটবেলার নানান টিপ্পনি সত্ত্বেও। সেই সব কিছুর থেকে তখন আড়াল করতেন মা। মাতৃ বিয়োগ এ অবসাদে ভুগতে থাকেন তিনি, যদিও প্রায় তাএক দশক আগে।
তবে সেই সময় গানই মিউজিক থেরাপির কাজ করেছিল ইমনের সত্তায়। আর এতদিন বাদে সঙ্গীত জগতের শিল্পীর কাছে বড় খবর তার কাছে আসতেই উচ্ছ্বাস এ ফেটে পড়েন বাংলা ও বাঙালির শিল্পী — ইমন।।
সারথি নিউজ অনলাইন
