আন্তর্জাতিক সমীক্ষার নিরিখে খড়গপুর আইআইটি সারাদেশের মধ্যে রেংকিং এ দ্বিতীয় : গর্বিত খড়গপুরবাসী
সংবাদ সারথি প্রতিনিধি :
খড়গপুর এর গর্ব অর্থাৎ খড়গপুর আইআইটি এবং তাদের প্রতিষ্ঠানের পড়াশোনার মান নিয়ে চর্চা ছিলই , সমস্ত চর্চায় জল ঢেলে খড়গপুর আইআইটি আন্তর্জাতিক রেংকিং এ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় আইআইটি প্রতিষ্ঠান হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। গত বছর কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং এ খড়গপুর আইআইটি পিছিয়ে গেলেও এ বছর কিন্তু চমকপ্রদ rank করে সমালোচকদের সমালোচনা নিষ্ক্রিয় করে দিয়েছে। যদিও ২০২৪ এই কিন্তু ৪৯ টি ধাপ এগিয়ে ২২২ তম rank অর্জন করে ভারতবর্ষের অন্যতম খড়্গপুরের প্রতিষ্ঠানটি, আন্তর্জাতিক rank এর নিরিখে। আন্তর্জাতিক রেংকিংয়ে ২০২২ এর তুলনায় গত বছরও পিছিয়ে ছিল প্রযুক্তিবিদ্যায় সেরা এই প্রতিষ্ঠানটি। বছর শেষে আন্তর্জাতিক সংস্থার নিরিখে বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক ক্রমপর্যায়ে রেংকিং এ দেশের দ্বিতীয় হল ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি, খড়গপুর। উল্লেখ্য ২০২৪ কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রেংকিং এ প্রথম হয়েছে দিল্লি আই আই টি। দিল্লি আইটি পেয়েছে ৮০.৬ শতাংশ , খড়গপুর আইটি ৭৮.২ শতাংশ, বম্বে আই টি ৭৬.২ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে তৃতীয় স্থান পেয়ে ক্রমতালিকায় সর্বোচ্চ ক্রম পর্যায় rank গুলি অর্জন করে। এ প্রসঙ্গে দিল্লি থেকে আইআইটির প্রাক্তনী ড. তুষার রায় বলেন- আমি খড়্গপুরের আই আইটি’র এই সুনাম অর্জনের খবর পেয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অন্যদিকে খড়গপুর আই আই টি র সুখবরের সংস্থার ডিরেক্টর শ্রী বীরেন্দ্র কুমার তিওয়ারি বলেন- সারা ভারতবর্ষের মধ্যে আমাদের খড়্গপুরের এই প্রতিষ্ঠান দ্বিতীয় স্থান অর্জন করায় আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত। খড়্গপুর সারা বিশ্বের পড়াশুনার মান উন্নয়নের সঙ্গে পাল্লা বজায় রেখে উৎপাদন ব্যবস্থা, ট্রান্সপোর্ট এবং কৃত্রিম মগজ-মত্তাসহ বিশেষভাবে দেশের উন্নয়নে কাজ করে এই সুনাম অর্জন করতে পেরেছে। আমাদের সবুজ শক্তির উপর কাজ সামগ্রিকভাবে সমাজের উপর বিশেষ ছাপ রাখায় এই স্বীকৃতি অর্জন করতে পেরেছে বলেই আমাদের বিশ্বাস। তিনি আরো বলেন-আমরা আমাদের প্রতিষ্ঠানের গৌরব বজায় রাখার জন্য আগামীতেও সচেষ্ট থাকব।
সারথি নিউজ অনলাইন
