খেলাধূলার সাথে সাথে শরীর চর্চা ও সময় এ নিদ্রাযাপন বিরাটের কাছে বাড়তি গুরুত্ব সবসময় : অনুষ্কা

 খেলাধূলার সাথে সাথে শরীর চর্চা ও সময় এ নিদ্রাযাপন বিরাটের কাছে বাড়তি গুরুত্ব সবসময় : অনুষ্কা

সংবাদ সারথি প্রতিনিধি :
এমনিতে খেলা চলাকালীন বরাবরইও শুধুমাত্র পারফরম্যান্সের উপরেই ফোকাসটা বেশি দিতেন কিন্তু খেলা না থাকলে অবসরে পরিবারকে সময় যেমন দেয় তেমনি নিজের শরীরের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন, বলছেন– বিরাটের অর্ধাঙ্গিনী- অনুষ্কা। বিনোদন এর সময়ও কাজের সঙ্গে কোনও আপোষ করেননা বিরাট! জীবনের ব্যক্তিগত দাম্পত্য তথ্য অকপটে বললেন অনুষ্কা।
কোনো কাজের সঙ্গে কেনো আপোষ করেননা বিরাট? অন্দর এর কথা প্রকাশ করে তাও বললেন অনুষ্কা–
“সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছি (অনুষ্কা শর্মা)। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনিনি।” জানা গেছে, বিরাট এবং অনুষ্কা অবসর পেলেই যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন। এবার বিরাটকে নিয়ে বড় তথ্য বাইরে দিলেন অনুষ্কা শর্মা। প্রকাশ্যে আনলেন অন্দরমহলের কথা।
বিরাট কোহলির ফিটনেস নিয়ে সকলেই অবগত। নিজের শরীর নিয়ে বিশেষ যত্ন করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শরীর নিয়ে কখনও আপোষ করেননা তিনি। বিভিন্ন কথায় কথায় নানান চাপের মধ্যেও আরও একবার প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা তার স্বামী অলটাইম চ্যাম্পিয়ন বিরাট কোহলির ব্যাপারে।
বিরাটের স্ত্রী হিসাবে নিজেকে সবসময় গর্বিত একজন নারী হিসেবে মনে করি। অনুষ্কা বলেন- “ সর্বদাই নজর বিরাট এর নিজের শরীর এবং ফিটনেসের দিকে । বিশেষ করে সকালবেলায় খুবই নজর রাখে নিজের শরীর এর উপর, বিশেষ শারীরিক চর্চার মাধ্যমে । আমাদের ইন্ডাস্ট্রিতেও এই ব্যাপারগুলো মেনে চলে না তা কিন্তু নয়,এটা অনেকেই মেনে চলে। তবে সবাই সময়ের অভাবে পেরে ওঠে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ও কার্ডিয়ো বা হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল হার্ড এবং সফট ট্রেনিং দুটোই করে। সাথে ফ্রী হ্যান্ড এক্সারসাইজ তো আছেই। পাশাপাশি ও আমার সঙ্গে ক্রিকেট খেলে বাড়ির লন এ। মোটের উপর বলা চলেই কোনও ধরনের ভাজাভুজি খাবার ও খায় না। এছাড়া সর্বদাই এড়িয়ে চলে ভারী খাওয়া-দাওয়ার উপরে। কোনওরকম মিষ্টি পানীয় নেই ওর ডায়েটে। শুধু দেশে থাকলেই নয়, বিদেশ এও গত ১০ বছরে এক বারও বাটার চিকেন খায়নি ও”।
বিরাট অনুরাগীরা যা জানতে চায় সেই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, “ঘুমের সঙ্গে কোনওরকম আপস করে না ও। পর্যাপ্ত ঘুমের দিকে বিশেষ নজর থাকে বিরাটের। পর্যাপ্ত সময় অবধি ঘুমোয় শুধুমাত্র সারাটা দিন ভালো কাটাবার জন্য। রাতের ঘুমের উপর এ বরাবর বলে এ বিষয়ে নিজের নিয়ন্ত্রণ থাকা দরকার। খাওয়া দাওয়া, শরীর চর্চা, নিদ্রা এসব নিয়েই তার জীবন সঙ্গিনী অনুষ্কা শর্মা খোলাখুলি ভাবে খোলা মহলে বলেন- ওর এই লাইফস্টাইল এর সমস্ত দিকের বিশেষ নিয়মানুবর্তিতার জন্যই শুধু বিশ্বমানের অ্যাথলিট বানায় নি ওকে, সকলের কাছে অনুপ্রেরণা হিসেবেও নিজেকে তুলে ধরেছে”। আমি ওর একজন যথার্থ স্ত্রী হিসাবে সত্যিই উৎফুল্ল এবং গর্বিত।।
ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ এখন পেয়েছি আমরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। প্রসঙ্গত উল্লেখ্য, ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।

সারথি  নিউজ অনলাইন