আমি সেই ছেলে

 আমি সেই ছেলে

সত্যেন্দ্র নাথ পাইন

হ্যাঁ, আমি সেই ছেলে
যাকে প্রতি পদক্ষেপে অপমানিত হতে হয়েছে
যাকে বুকে জড়িয়ে আনন্দ মিছিল না করে
ঠেলে দিয়েছো দূরে জঞ্জালে, নয়তো এ্যামাজনের আগুনে ;কোনো দিন জলের তেষ্টায় তাকিয়ে
দেখোনি পর্যন্ত। বরং উদ্ভট মরুভূমির জলদস্যু হয়ে পিটিয়ে চক্ষু ছানাবড়া করতে সাহায্য করেছো বারবার ।
যে ভুলেও কোন প্রতিবাদ করার সাহস পায়নি কোনো সময়–
আমি সেই ছেলে, তোমাদের বড় আপনজন গো।

কোনো বিপদে আপদে যাকে তোমরা সর্বদা কাজে
লাগিয়েছো। যে, শত্রুর আক্রমনে তোমাদের ঢাল হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি, হ্যাঁ আমি গো আমি সেই ছেলে, তোমাদের বড় আদরের ছেলে ।
আজ তোমরা আমাকে পাগল বলে গালি দিচ্ছো , রানাকে মাথায় তুলছো!
মাথায় বজ্রপাত হয়‌ এমন অভিশাপে অভিশাপে
জর্জরিত করছো: অথচ- প্রতিনিয়ত যাকে মাধ্যম করে ইনকাম ট্যক্স ফাইলটি প্রতিস্থাপন করতে পেরেছিলে বহুবার, যে হাসপাতালে বাড়ির চিকিৎসাধীন রোগীর পাশে সারারাত সারাদিন ধরে দূর থেকে গিয়ে তোমাদের নিঃস্বার্থ ভাবে কাছ থেকে সাহায্য সহযোগিতা করেছে সেই ছেলে গো সেই ছেলে।
ডাক্তারের প্রেসক্রিপশনে ভুল থাকলেও যে মনের কথা বলেনি সেই তাকে তোমরা যে হারে ব্যঙ্গ বিদ্রুপ করছো ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না- মনে রেখো
যে বাঁচার ঠিকানা জোগাড় করতে গিয়েছিল দূর পাহাড়ের কাছে মৃত্যুর পরোয়ানা তোয়াক্কা না করেও
সেই আমি।হ্যাঁ সেই আমি বাস্তবজ্ঞানহীন ছেলে।

আমি বড় বোকা সরল ছেলে। সেই সরলতার সুযোগ নিয়ে তোমরা তাকে পুড়িয়ে হত্যা করবে ভেবেছো। হাঁ আমি গো আমি সেই ছেলে।!

পরগাছা তৈরি করে নিতে আগাম গলায় উত্তরীয় পরেও সেটা সম্ভব করতে পারোনি বলে আজ তোমরা কেমন মনমরা হয়ে যাচ্ছো। ক্ষমা করছি তোমাদের প্রভু যীশুর মতন —–
হ্যাঁগো, আমি সেই ছেলে।
বোকা সরল সাদাসিধে সত্যবাদী ছেলে।।
ঈশ্বর -আল্লা সকলে মিলে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে যাও। ও যে এখনও বোকাই আছে।
আমি যে সেই ছেলে। হরেকরকম পাগলের মত আমি এক পাগল ছেলে।।
পরীক্ষায় আমি পাশ করেছি যখন তখন তোমরা আমাকে রক্ত দিতে এগিয়ে আসোনি ।।
আমার কাছে মৃত্যু সমান তালে ঢুকেছে যখন তোমরা জানতেও চাওনি কী রোগের লক্ষণ দেখা যাচ্ছে। অথচ তোমাদের স্বার্থে ব্যবহার করেছো আমাকে প্রতিটা মুহূর্ত। লকডাউনের সময় কাঁচা বাজার আনতে ছুটিয়েছো যাকে, খেলার সময় মাঠে খেলতে দাওনি রেশন তোলার অজুহাতে।। আমার নার্ভের সমস্যায় একটুও মাথা দাওনি, ডাক্তারের পরামর্শ নাওনি। শুধু ব্রিগেডিয়ার হয়ে অর্ডার করে গেছো প্রতিটা মুহুর্তে, আমার কষ্টের কথা বোঝোনি, বুঝতে চাওনি ।
আমি , হ্যাঁ আমি , জানি আমি সেই ছেলে।