আমি কোনদিনও বিক্রি হব না!! কর্মক্ষেত্রে হেনস্থার প্রসঙ্গে ইষ্টিকুটুম সিরিয়াল খ্যাত -রনিতা
সংবাদ সারথি প্রতিনিধি :
আমি কাজ করি তার বিনিময়ে পারিশ্রমিক পাই। কিন্তু তা বলে কর্মক্ষেত্রে অন্য কিছুর সাথে আপোষ করবো না।
খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টিকুটুম সিরিয়াল এ । পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেয়ের চরিত্রে নিজেকে একেবারে দারুন ফুটিয়ে তুলেছিলেন পর্দার বাহামনি । কিন্তু কোন এক অজানা কারণে টিভির পর্দা থেকে সরে আসেন ! অভিনয়ের মাঝপথেই সিরিয়াল ছেড়ে দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এবার মহিলাদের হেনস্থার শিকার হওয়া নিয়ে খোলাখুলি জবাব দেন তিনি।
রনিতার কথায়, “কর্মক্ষেত্রে কোনও প্রলোভন বা কুপ্রস্তাবে সায় দেওয়া বা না দেওয়া পুরোটাই বাস্তবায়িত হয় সংশ্লিষ্ট ব্যক্তির উপর। সায় না দিলে হয়তো কিছু কাজ যাবে। আমার কাছে যেমন আমি নিজের শিল্পসত্ত্বাকে অর্থ বা অন্য কিছুর বিনিময়ে বিক্রি করতে পারব না। আমি কাজ করব আর তার বিনিময়ে নিজের পারিশ্রমিক বুঝে নেব, ব্যস। সেখানে অন্য কোনও প্রস্তাব এলে আমি তাতে সায় দেব না”। কোন অবস্থাতেই। এটা একেকজন মহিলার সিদ্ধান্তের উপর নির্ভর করে।
অভিনেত্রীর কথায়, “নিজেদেরকে সজাগ থাকতে হবে। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখনও পর্যন্ত কোনও পার্টিতে গেলে কারও গাড়িতে বাড়ি ফিরব ভালোভাবেই! কর্তৃপক্ষের উপর আমি চাপ সৃষ্টি করিনা। সেটা নিয়ে আমি ভাবি ই না। কাজের জায়গায় আমার গায়ে কেউ হাত দিলে আমি সঙ্গে সঙ্গে ফ্লোর ছেড়ে চলে যাব। আমি কাজ শেষ করে টাকা নিয়ে ছ’মাস পরে অভিযোগ জানাব না”, কিন্তু সাথে সাথেই জানাবো কারণ তাতে সেই মহিলার প্রতি সন্দেহ বাড়ে।
বাহামনি সিরিয়াল দাপিয়ে চলার মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে অব্যাহতি নেন নবাগতা অভিনেত্রী রনিতা। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন জেগেছিল, বেঁধেছিল দর্শকদের মনে।শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণেই সিরিয়াল ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু তা কি সত্যি? জবাব বাহমনীর কাছেই ।
সারথি নিউজ অনলাইন
