আসবে বলেও আসোনি!
ভানুশঙ্কর
আসবে বলেও আসোনি কাল
কতকাল যেন দেখিনি তোমায়
কত কথা ছিল বুকে জমে
হয়নি সে কথা, হয়নি বলা
নদী শুকিয়ে গেছে তবুও পড়ন্ত
বিকেলে তুমি আসবে বলেছিলে
আসোনি কাল কোনো মতে।
তোমার জন্যে রাতটা জেগে কাটিয়েছি
তুমি ঠিক আসবেই বলেছিলে– আসোনি
সকল মায়া তুচ্ছ করে এসেছিলাম তোমার কাছে
কিছু শুনবো বলে–হয়নি সেকথা শোনা।
সময় পেরিয়েছে তবুও এখনও অনেক বাকি
ভালো লাগার দিন গুলো কত বেড়া ভেঙে
এগিয়ে গেছে। পরম আবেগে মালা গেঁথেছি
তোমায় পরাবো বলে– তুমি আসোনি
কৃষ্ণা তিথির মালা গাঁথা পড়ে আছে জীবনের
উপোসী তলে। তটিনী র মতো সে মালা হয়নি দেয়া।
নয়তো অলিখিত হস্তান্তর হতে চেয়েছিলে
হওনি। ঠিক আছে, ফাঁকি দিয়েছো- দাও
পবিত্র শঙ্খধ্বনির আওয়াজে তোমার ঘুম ভাঙ্গাবে
সবাই।ভেবে ছিলাম। ভুলে গেছি — এখন সন্ধ্যা গমনের পথে —
যমুনার মেঘ বড় চঞল হয়ে পড়েছে এ সময়
তবুও এলে না– আর দরকার নেই। তুমি ভালো থেকো
আমি আপ্লুত তোমার কথা ভেবে — তুমি আসোনি।
এখন বিনিদ্র রাতে চাঁদ দেখা যায় আকাশে
যেন সে ঋতুমতী। তবুও কত তার লজ্জা
সে আসেনি। নীলকন্ঠ পাখির ডাকে ঘুম ভাঙ্গবে
ভেবেছিলাম ,যন্ত্রণা দানা বেঁধেছে তুমি আসোনি।।
এখনো আকাশে চাঁদ জেগে আছে তুমি আসোনি
তোমার কথাগুলো ছিল মিষ্টি ভীষণ।
তুমি কথা রাখেনি তুমি আসনি।
এখনো অনেক বাকি – বলছিলে। কথা রাখোনি।
নিঃস্বার্থ নিঝুম রাত তবুও তুমি আসোনি।।
