একটা ভালোবাসা দিবস চাই by ভিকি মজুমদার
একটা ভালোবাসা দিবস চাই
ভিকি মজুমদার
হেমন্তের সুভাষিত মিষ্টি ভোরাইয়ে কোকিলের ডাক
নবান্নের আহ্বান হাতছানি দেয়
জল রং এর আলপনা ছুঁয়েছে মাটির দালান কোঠা
তবুও বাতাসে মিশে যাচ্ছে বারুদে ঝলসানো আধ পোড়া লাশের গন্ধ।
কয়েকদিন আগেই সোনালী রোদের ঝলমল সকালে জামদানি রঙের শাড়িতে তোমায় দেখেছি জলঙ্গীর তীরে
খোলা চুলে আঁচল খানি উড়িয়ে বালিতে রেখেছিলে পা দুখানি
সেদিন হতে না জানি কোন অজানার আহ্বান হাতছানি দিচ্ছে শূন্য হৃদয়
পূবের সোনালী সূর্যের আলো ঢেউ খেলে যায় দিগন্তময়
আমার দিনের শুরু হয় তোমার ভাবনা দিয়ে।
দুই চোখের পাতা এক হয় না আর
একে একে ফিরে যায় হেমন্ত
গোলাপের দিন আছড়ে পড়ে মাটিতে
একটা চকলেট দুটি ঠোঁট খেতে খেতে খুব কাছাকাছি
সে সময় আসে না খুব কাছে
তবুও অপেক্ষায় আছি, একটা ভালেন্টাইন্স ডে।
ভাবনায় কেটে যায় বছর
হয়তোবা কোন এক ভ্যালেন্টাইন্স ডে তে
তুমি আমি খুব কাছাকাছি বসে থাকবো
জলঙ্গির তীরে ভাঙ্গা নৌকার পাঠাতনে।
সেই জামদানি শাড়ি পড়ে, দুটি চোখ জুড়ে কাজলের ললুপোতা
দখিনা বাতাসের তালে তালে খোলা চুল উড়ে যাবে
আঁচল খানি নেমেছে নাভির তলে।
ঘড়ির কাঁটা হিসাব রাখে না তার
একে একে হিসাব নিচ্ছে গোলাপের দিন, চকলেট ডে
দুটি কাঁপা কাঁপা ঠোঁট আরো কাছাকাছি
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে ওঠার আগেই
সমুদ্রের উত্তাল ঢেউ এর মত চুম্বনে আছড়ে পড়ে।
ভালো বাসার দিন আজ সত্যিকারের ভালোবাসা নয়
ভালোবাসার মানুষকে কেনো বিক্রি হতে হয়?
ভালোবাসার দিনে রাস্তার সস্তা হোটেল,পার্ক,জঙ্গলে প্রেমিকাকে শুধু নির্লজ্জ’ র মতো উলঙ্গ হতে হয়?
এমন দিবস চাই না
শুধু একটা ভালোবাসা দিবস চাই
যেখানে বেঁচে থাকুক শুধু ভালোবাসা নামক পবিত্র শব্দ টি।।
