নবনির্মিত রাম মন্দির প্রতিষ্ঠার পর পর অযোধ্যাই কি বিগ বি -র দ্বিতীয় পছন্দের স্থান হতে চলেছে ? কি কারণে?

 নবনির্মিত রাম মন্দির প্রতিষ্ঠার পর পর অযোধ্যাই কি বিগ বি -র দ্বিতীয় পছন্দের স্থান হতে চলেছে ? কি কারণে?

বন বিহারী দত্ত (সারথি অনলাইন বিশেষ প্রতিনিধি )

দীর্ঘ বেশ কয়েক মাস ধরে জল্পনা বলিউডের শাহেনশা বিগ বি অমিতাভ বচ্চন পরিবারে বিশাল অশান্তি চলছে, পরিবারের অশান্তি এতটাই বিশাল যে বিগ বি র ছেলে অভিষেক বচ্চন ও তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ অবসম্ভাবী, পরিবারের কোন্দল এবং দাম্পত্য জীবনের কোন্দল নিয়ে কলকাতা দিল্লি বোম্বাইয়ের একাধিক বড় চ্যানেল এর সোশ্যাল মিডিয়া ও ম্যাগাজিনেও খবর করে গেছে ,কিন্তু কৌতুহলী পাঠককে এবং অবশ্যই কর্পোরেট জগতের মিডিয়া র খবরকে ফিকে করে অভিষেক-ঐশ্বর্যের একসঙ্গে থাকার খবর এবং হাসি মুখের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দেশজুড়ে মিডিয়ার খবরের কারণ কি!! সম্প্রতি অভিষেকের জন্মদিনে ঐশ্বর্য রাই একটা ছবিও পোস্ট করেছে। তবে এটা ঠিক যে দীর্ঘ সময় ধরে নানান আভ্যন্তরীণ পারিবারিক ব্যাপার নিয়ে বচ্চন পরিবারে অশান্তি ছিল। এবং তা থেকে মুক্তি পেতে কি বিগ বি আধ্যাত্মিকতায় বিশ্বাস করতে আরও বেশি আগ্রহী হয়ে উঠলেন?

কারণ সম্প্রতি ২২ শে জানুয়ারি অমিতাভ বচ্চন রামলালা প্রতিষ্ঠানের দিন গৈরিক বসনে উপস্থিত ছিলেন অযোধ্যা মন্দিরে এবং সেই দিন তার কাছে একটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সেটাও সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন। তিনি বলেনঃ আজ আধ্যাত্মিক চেতনায় ভরা একটি দিন, অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে ফিরলাম। আধ্যাত্মিকতা এবং মহিমান্বিত উদযাপন এটা আমাদের বিশ্বাস। শ্রীরাম লালা প্রতিষ্ঠা এবং জন্মভূমিতে এখন আমি এবং আমরা বিভোর– এর বেশি আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় , কারণ পুরোপুরি চেতনা ভাবাবেগ আবেগ মনের বিশ্বাস কে ভাষায় বর্ণনা করা যায় না। সুধী সারথী অনলাইন প্রিয় পাঠকদের বলতেই হয় যে রাম মন্দির উদ্বোধনের অনেক আগে থেকেই অযোধ্যায় বাড়ী কিনতে বা বানাতে পিতা-পুত্র উদগ্রীব হয়ে উঠেছিলেন , বচ্চন পরিবার সরযূ নদীর পাড়ে বাড়ি তৈরীর করতে প্রবলভাবে আগ্রহী হওয়াতেই সাত তারা এনক্লাবে একটি প্লট ইতিমধ্যে তিনি কিনেছেন, আনু. মূল্য ১৫ কোটিরও বেশি। তাহলে একথা কি বলা যেতেই পারে দীর্ঘদিন ধরে চলা বচ্চন পরিবারে অশান্তি এবং টানাপড়েন থেকে মুক্তি পেতে তিনি কি সপরিবারে তার দ্বিতীয় প্রস্তাবিত আবাসস্থল ঐতিহাসিক শহর অযোধ্যাতে আগামীতে থাকবেন বলে আগ্রহী হয়ে উঠেছেন! এ প্রতিবেদন লেখা চলাকালীন এর দিন দশকের মধ্যেই তিনি আবারও দ্বিতীয়বারের জন্য অযোধ্যা যান নিজের আবাসন এর কাজের খুঁটিনাটি দেখতে কিন্তু নয়, উপলক্ষ অবশ্যই রামলালা দ্বিতীয়বার দর্শন। ঘনঘন তার এই অযোধ্যা সফর দেখে দেশের সাধারণ নাগরিকদের মনে হতেই পারে- জীবনের শেষ অধ্যায় ধর্মীয় আধ্যাত্মিকতা, রাম মন্দির, সান্ধ্যকালীন মনের প্রশান্তি জাগানো আরাধনা, সরযূ নদী সহ একাধিক কারণে নিজেকে দেশের অন্যান্য শহর থেকে অযোধ্যা শহরকেই শান্তির আধ্যাত্মিকতার অন্যতম আধুনিক পিঠস্থান শহর বলে মনে করেন, তাই তার এহেন আগাম সুচিন্তিত পদক্ষেপ? বিগ বি র অযোধ্যার প্রতি বাড়তি আকর্ষণ- তাঁর পৈতৃক বাড়ি এলাহাবাদ বা প্রয়াগরাজ থেকে অযোধ্যার দূরত্ব সড়কপথে চার ঘন্টা। তাই কি যাবতীয় অশান্তি, নানান গুজব এ তিতিবিরক্ত হয়ে আপাত নিরিবিলি নিরাপত্তায় মোড়া বাসস্থান হিসেবে বিগ বি অদূর ভবিষ্যতে নিজেকে ও বচ্চন পরিবারকে সঁপে দিতে চাইছেন অযোধ্যাতেই? সম্পূর্ণ ছবি অপেক্ষার, এবং তা আগামী দিনেই তার ব্যক্তিগত চিন্তাভাবনার সুস্পষ্ট চিত্র পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।।