ইচ্ছেডানা by রামপ্রসাদ দলাই
ইচ্ছেডানা
রামপ্রসাদ দলাই
আজকে ভীষণ লাগছে ভালো
মনটা উড়ু উর ু,
সুনীল আকাশ ডাকছে মোরে,
বুকটা দুরু দুরু ।
কিচির মিচির ছোট্ট পাখি মেলেছে দুই ডানা,
সুখের সাগর দিয়েছে পাড়ি হারাতে নেই মানা।
হাওয়ায় দোলে সোনালী ফসল
ঝুমঝুমিয়ে বাজে,
কুয়াশার বুকে লুকিয়ে ভানু
সোনালী রঙের সাজে ।
লক্ষ তারার একটি তারা, শুকতারার ঝলক ,
সবুজ ঘাসে মুক্ত হাসে হারায় চোখের পলক ।।
