আপাত শান্ত স্নিগ্ধ উপত্যকায় আতঙ্ক তৈরি করতে বাড়ছে ট্র্যাপ , সীমান্তে আরো সতর্কতা ,ভারত সরকারের বৈঠক

 আপাত শান্ত স্নিগ্ধ উপত্যকায় আতঙ্ক তৈরি করতে বাড়ছে ট্র্যাপ , সীমান্তে আরো সতর্কতা ,ভারত সরকারের বৈঠক

সংবাদ সারথি প্রতিনিধি : 

এটা ঠিক যে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর ধীরে ধীরে উপত্যকা শান্তি ও প্রগতির পথে এগিয়ে চলছিল । সরেজমিন এ পরিভ্রমণে দেখা যায় – জম্মু থেকে কাশ্মীর দীর্ঘ পথ পরিক্রমায় ঢালা উন্নয়নের কাজ পরিলক্ষিত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো -ইদানিং কাশ্মীরের সাথে সাথে জম্মুতেও জঙ্গিদের নাশকতার কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় বাদে জঙ্গিরা উপত্যকায় গতিবিধি বাড়িয়েছে। গত ২৪ মাসে ৪৫ জন জন সেনা ও আধিকারিকের মৃত্যু হয়েছে, এজেন্সির খবর-স্থানীয়রা লিংক supporter মারফত জঙ্গিদের খাবার এবং আর্থিকভাবে মদত দিয়ে চলেছে। আপাতত শান্ত doda জেলায় চার সেনা কর্মীর মৃত্যু হয়, গত সপ্তায় কাঠুয়া তে পাঁচজন সেনা প্রাণ হারান । গত মাসে চলন্ত বাসে জঙ্গিরা আক্রমণ এর খবর উল্লেখযোগ্য। এবার জঙ্গিরা স্থানীয় কিছু দালালদের পরামর্শে এলাকা পরিষদ পরিবর্তন করে জম্মুর দিকে আক্রমণ হানতে সচেষ্ট হয়েছে। গত বছর শ্রীনগর এর মাটিতে দাঁড়িয়ে লাল চক এ প্রতিবেদক পুলিশ এবং আধা সেনা জওয়ানদের সঙ্গে কাশ্মীরের নিরাপত্তা নিয়ে কথা বলতে চাইলে তারা সদুত্তর না দিয়ে বলেন -ঘুমনে আয়া, ঘুম করকে চলা যাইয়ে….

 

লোকসভা নির্বাচনের পরে পরে ঠিক কি কারনে জঙ্গিরা জম্মুর প্রতি একাধিক অ্যাটাক করতে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তার গুরুত্বের সাথে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একসাথে পর্যালোচনা করে বাহিনী নিয়ে উপদ্রুত এলাকা গুলিতে নিবিড় অপারেশন চালিয়ে এলাকা সন্ত্রাসমুক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যা যা করা দরকার তা তা করার নির্দেশ ইতিমধ্যেই সেনাবাহিনীকে দিয়েছেন। সম্প্রতি উপত্যকায় একাধিক হামলা ঘটনা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর পুত্র অমর আব্দুল্লাহ প্রশ্ন করেছেন — কাশ্মীরে হামলা বাড়ছে কেন? সরকার কি করছে ? অথচ সরকার বলছে সন্ত্রাসবাদ শেষ পর্যায়ে। কিন্তু আমরা তা দেখছি না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কার ?আমাদের না সরকারের !এখন দেখার , ভয়-ভীতি কাটিয়ে কাশ্মীর প্রিয় পর্যটকেরা পুজোর মুখে কতখানি পূর্ণ উদ্যমে কাশ্মীর প্যাকেজ গ্রহণ করে ভূস্বর্গকে দেখার জন্য উৎসাহী হন। নাকি চাপা আতঙ্ক থাকায় পর্যটন প্রিয় মানুষজনকে কাশ্মীর থেকে বিমুখ করে।।

সংবাদ সারথি অনলাইন