চল্ সবাই চল্
ভানু শংকর :
(জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুরের অনুকরণে লেখা)
চল্ রে চল্ সবাই বঙ্গ- সন্তান
মাতৃভূমি আজ করে আহ্বান।
বীর – দর্পে পৌরুষ – গর্বে
সাধ রে সাধ্ সবে মায়ের কল্যাণ।
মোরা ভিন্ন মাতৃ দৈন্য জানান
কে করবে মোচন?
ওঠো ,?জাগো সবে, বল্– মাগো
ভয় নেই মা আমরা আছি
মোরা তোমারই সন্তান।
আজ তব কাছে এই মিনতি
আমাদের দেখে কোরো না ভয়
আমরা লয়েছি শপথ
করেছি জপ্
শিক্ষা দীক্ষা লক্ষ্য মোদের এক। তবু বাংলায় কেন আসে চাকরি হারানো রব!!
আমরা শত্রু এলে
রুখে দাঁড়িয়ে করবো পরিত্রাণ।
মোরা একই সুরে গাইব যে গান।
দেশে দেশান্তে যাব আনতে, নব নব জ্ঞান আর আশ্বাস
নব ভাবে নব উৎসাহে যা
উঠাব, ভরাবো প্রাণশক্তি
আমরা করবো পরিত্রাণ,
বাংলা আমার, আমি বাংলার
বাংলা আমার মোদের প্রাণ
আমি বাংলাতেই কাঁদি, বাংলাতেই হাসি।
কখনো গর্বিত বোধ করি তো কখনো লজ্জায় চোখ বুজি,
তবু বলি, প্রাণপ্রিয় বাংলার জন্যেই প্রাণ উৎসর্গ করি।।
সারথি নিউজ অনলাইন
