ঐতিহ্যমন্ডিত খড়গপুর আই আই টি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি, কিন্তু কেন?

 ঐতিহ্যমন্ডিত খড়গপুর আই আই টি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি,  কিন্তু কেন?

সংবাদ সারথি অনলাইন প্রতিনিধি:

“এশিয়ান সাইন্টিস্ট ম্যাগাজিন” যা কিনা সর্ববৃহৎ হেলথকেয়ার মিডিয়া, সিঙ্গাপুর থেকে প্রকাশিত- সেই পত্রিকায় সেরা ১০০ জনের মধ্যে দুজন বাঙালি জায়গা করে নিয়েছে সেরা র তকমা পেয়ে। তাদের মধ্যে একজন সংঘমিত্রা ব্যানার্জি “ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট”, বরানগরের বিজ্ঞানী । তবে খড়গপুর “আই আই টি” এর আগে অনেক সম্মানের অধিকারী হয়ে থাকে বলে ভারতবর্ষের বিশেষ ও ঐতিহ্যমন্ডিত গর্বের এই প্রতিষ্ঠানটিকে নিয়ে “সারথি জঙ্গলমহল কলকাতা মুখপত্র” – র উদ্যোগে খড়্গপুর আইআইটি কে নিয়ে ২০২১ এর সারথি উৎসব সংখ্যায় খড়্গপুরের IIT : ইতিবৃত্ত শিরোনাম এ বিস্তারিত আলোচনা করেন সাম্প্রতিক সময়ে র সমৃদ্ধশালী লেখক খড়গপুর আইটির প্রাক্তনী সম্প্রতি প্রয়াত জলদ বরণ দাস এর কলমে। তাঁর মুখেই আমরা সারথি প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম অধ্যাপক সুমন চক্রবর্তীর কথা অবগত হই। (এ প্রসঙ্গে অবতারণা করি – সাম্প্রতিক অতীতের প্রয়াত লেখক তথা সারথী শুভানুধ্যায়ী হিসেবে বলেছিলেন- শরীর তার ভালো থাকলে খর্গপুরের আইটি কে নিয়ে ছোট বড় খবর মাঝে মধ্যেই সারথিকে দেবেন) এই সময়ের সবচেয়ে আনন্দের খবর অধ্যাপক তথা বিজ্ঞানী সুমন বাবুর কাজের প্রশংসা এশিয়ার টপ হেলথ কেয়ার সম্পর্কিত ‘এশিয়ান সাইন্টিস্ট ম্যাগাজিনে’ স্থান পাওয়া। এর আগে তিনি ‘শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার’ ও ‘ইনফোসিস পুরস্কার’ এবং ‘জাতীয় পুরস্কার’এও ভূষিত হন। অধ্যাপক শ্রী চক্রবর্তী বলেন- তিনি সবসময় সমাজের নিরন্ন মানুষেরা কম মূল্যে যাতে বিভিন্ন পরীক্ষার ফলাফল সহজেই পেতে পারেন তা নিয়েই কাজ করতে বেশি ভালো লাগে। তাই তিনি করোনাকালে কোভি অ্যাপ এবং রক্তের তারতম্য জানতে হিমো অ্যাপ এর উদঘাটন করেন। সমাজের সাধারণ মহিলারা যাতে কম খরচে দেহের গোপনাঙ্গের জটিলতা বা ইনফেকশনের হদিস পান তা নিয়েও তিনি একটি বিকল্প সমাধানের প্রয়োগ প্রচলন করেছেন। এশিয়ার প্রায় সব দেশের কৃতি মানুষদের বিশেষত্ব গবেষণার উপর কৃতবিদ্যায় পারদর্শী ব্যক্তিত্বদের গবেষণামূলক খবরই এই পত্রিকায় প্রকাশ পায়। সেক্ষেত্রে জঙ্গলমহলের খড়গপুর আই আই টি এর ব্যক্তি সুমন চক্রবর্তীর সাফল্যে শুধু আইআইটি ক্যাম্পাসের মানুষরাই নন গর্বিত আপামর জঙ্গলমহল বাসিও। সারথী মুখপত্রের তরফেও উনাকে জানাই ফুলেল অভিনন্দন। তাঁর এই ধরনের ভাবনা ও কাজ এগিয়ে চলুক এই কামনা অবশ্যই রইল ।।