দেশের ধর্মীয় যুদ্ধ জিগির উস্কে দেওয়ার জন্য কোর্ট দায়ী !!, সুপ্রিম রায় কে বিদ্ধ করে বিজেপির কী দাবি

 দেশের ধর্মীয় যুদ্ধ জিগির উস্কে দেওয়ার জন্য কোর্ট দায়ী !!, সুপ্রিম রায় কে বিদ্ধ করে বিজেপির কী দাবি

সংবাদ সারথি প্রতিনিধি : 

সম্প্রতি লোকসভায় ওয়াকফ বিল আইনে পাস হয়েছে। কিন্তু তা নিয়ে দেশ জুড়ে হইচই অশান্তি শুরু হয় , ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। আইনের পরিণত হওয়া ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল দেড়শরও বেশি মামলার আবেদন। সে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ গ্রহণ করলো? জমা পড়া মামলাতে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সরাসরি নতুন আইনটিকে নিয়ে স্থগিতাদেশ না দিলেও কয়েকটি ক্ষেত্রে নেতিবাচক পর্যবেক্ষণ করেছেন এবং প্রশ্নও তুলেছেন। আর তাতেই ক্ষিপ্ত বিজেপি।


শুধু বিজেপি নয়, দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনকরও দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন! সুপ্রিম পর্যবেক্ষণ কে কটাক্ষ করে লাগাতার পদ্ম শিবির থেকে নানান মন্তব্য আসার পর সুপ্রিম কোর্টের বিরুদ্ধে লাগামছাড়া মন্তব্য করলেন ঝাড়খণ্ডের চারবারের গোড্ডা নির্বাচনী কেন্দ্রের সাংসদ তথা ব্যবসায়ী ডক্টর নিশিকান্ত দূবে! শ্রী দুবের বিস্ফোরক মন্তব্য–দেশে ধর্মীয় যুদ্ধ উসকে দিতে সুপ্রিম কোর্ট কি দায়ী! আমাদের সবকিছুর জন্যই যদি সুপ্রিম কোর্ট এ যেতে হয় তাহলে বিধানসভা আর লোকসভা বন্ধ করে দেওয়া উচিত।। সাংসদের বক্রতি– রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। সংসদ এই দেশের আইন প্রণয়ন করে ।আপনি সেই সংসদকেই নির্দেশ দেবেন? সর্বোচ্চ আদালতের প্রতি তাঁর প্রশ্ন- আপনি কিভাবে একটি নতুন আইন তৈরি করছেন ? লাগামছাড়া বক্তব্যে তিনি বলেন– কোন আইনে লেখা আছে রাষ্ট্রপতি কে যে তিন মাসের মধ্যে এই নয়া বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে! অরাজকতার পরিবেশ আসলে কে দায়ী? পরবর্তী সংসদে কিন্তু আমরা এ নিয়ে আলোচনায় বসবো। উল্লেখ্য, শুনানিতে কেন্দ্র সরকারের কাছে সুপ্রিম কোর্ট আশ্বাসন চেয়েছিল এই যে- পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে কোন অমুসলিম নিয়োগ যাতে না হয়। এখন দেখার- সংসদে পাস হওয়া নতুন ওয়াকফ বিল নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম ও শাসক দলের দ্বন্দ্ব কতখানি প্রকট হয়? নাকি সুস্থির সিদ্ধান্তের মধ্য দিয়ে সুপ্রিম ও শাসকের দ্বন্দ্ব’র নিরসন হয়ে গণতন্ত্রর সুপ্রতিষ্ঠা হয়।