ইতিহাস থেকে আজও শিক্ষা নেয়নি পাকিস্তান!! উপত্যকায় নিরীহদের নিহতের পর ভারতের প্রত্যুত্তরে দিশাহারা পাকিস্তান
সংবাদ সারথি প্রতিনিধি :
২২-৪-২০২৫ , মঙ্গলবার হঠাৎই বিদেশি শত্রুর অকারণ আক্রমণ শান্ত স্নিগ্ধ পাহেলগাঁও-র ঝলমলে বাইসরণ উপত্যকায়। প্রাণ গেল নিরীহ ২৬ জন ভারতীয় পর্যটকদের, সব মিলিয়ে মৃত্যু ২৮। ১৯৪৭ এর পর থেকে বারবার আক্রমণ চালিয়েছে পাকিস্তানের মদত্দাতা একাধিক জঙ্গিগোষ্ঠী। তবে এবারের পাক মদতপুস্ত জঙ্গিদের এবং পাকিস্তানকে সবক শেখাতে ভারত আদা জল খেয়ে নেমেছে, আর তার ঐ পরিনাম গতকাল অর্থাৎ ৬-৫ , বুধবার মাঝরাতে পাকিস্তানের ঢুকে নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহিনী , এলওসি থেকে প্রায় ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে এই প্রত্যাঘাত । মিসাইল হামলায় মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি মাটিতে মিশে গেছে। ধ্বংস জইস, লস্করদের ক্যাম্প । কার্যত ভারতের প্রত্যাঘাতে খান খান পাকিস্তান । ২২-৪ এর প্রত্যাঘাত ভালোভাবেই হয়েছে বলে মনে করে দেশের বিভিন্ন অংশে আতশবাজি ফাটাতেও দেখা গেছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য গতকাল রাতে যে ভারতের পক্ষে অপারেশন হয় -তার নাম অপারেশন সিঁদুর। আর তার ব্যাপকতা দেখে দিশাহারা পাকিস্তান।

যদিও ভারতীয় অপারেশনের পরে পরেই পাকিস্তানের মরিয়া আক্রমনে ১৫ জন নিরীহ ভারতীয় প্রাণ হারান বুধবার ভোরে। সরাসরি যুদ্ধ ছাড়াও চক্রি পরোশী দেশকে টাইট দিতে প্রথম পদক্ষেপ হিসেবে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে অবিলম্বে ভারতে বসবাসকারী পাকিস্তানিদের দেশ ছেড়ে যত সম্ভব দ্রুত চলে যেতে বলা হয়েছে। ইতি মধ্যেই পাক নাগরিকদের চোখের জলে দেশ ছাড়ার কাজ প্রায় সম্পূর্ণ। দিকভ্রান্ত পাক নাগরিক ছন্নছাড়া পাক সেনা দল, তাদের মধ্যে শতাধিক সেনা আত্মগোপন করে রয়েছে। চীন সহ পাকিস্তান তাদের বন্ধু দেশ গুলির কাছে শরণাপন্ন হয়েছে ভারতের প্রত্যাঘাতের বিপদ থেকে মুক্তি পেতে? যুদ্ধের আবহে চীন এবং তুরস্ক ছাড়া আরও দু একটি দেশ পাকিস্তানের পাশে আছে বলে সহমর্মিতা জানিয়েছে। অন্যদিকে ভারতের পাশে বিশ্বের প্রায় সমস্ত শক্তিশালী দেশ। বারবার জঙ্গি পাঠানোয় কুখ্যাত দেশ পারবে কি এবার ভারতের প্রত্যাঘাত থেকে মুক্তি পেতে?
সারথি নিউজ অনলাইন
