বিজেপি বাংলায় বা তামিলনাড়ুতে গিয়ে পঠন পাঠনে “হিন্দি” ভাষা চাপিয়ে দেখাক তো?

 বিজেপি বাংলায় বা তামিলনাড়ুতে গিয়ে পঠন পাঠনে “হিন্দি” ভাষা চাপিয়ে দেখাক তো?

সংবাদ সারথি প্রতিনিধি : 

দীর্ঘ ১৮ সাল পর অর্থাৎ বহুদিন বাদে বহু সময় ধরে চর্চা পাল্টা চর্চা ছিলই উদ্ধব thakre,তার কাকাতো ভাই রাজ থাকরে দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর রাজনৈতিকভাবে একসূত্রে মিলিত হবে এবং দুই ভাই একসঙ্গে জুড়ে যাওয়ার পর খোলা মঞ্চে বাণিজ্য নগরীতে গত শনিবার , প্রথমেই হিন্দি ভাষাকে শিক্ষা ব্যবস্থায় জোর করে চাপিয়ে দেওয়া কে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়েছেন। শিবসেনা সুপ্রিম উদ্ধব থাকরে বলেন- হিন্দি কেন চাপিয়ে দেয়া হবে?অন্যদিকে রাজ থাকরে বলেন- মুখ্যমন্ত্রী দেবেন্দ্র’র সরকার এমন একটা কাজ করলেন এখন যে সেই কাজ আমার কাকা বাল থাকরেও করে উঠতে পারেনি, সেটা হল দুই ভাইকে একসাথে মিলিয়ে দিলেন ওরাই। বর্তমান বিজেপি মুখ্যমন্ত্রী কে জবাব দিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে বলেন -আপনি বলেছেন যে “ভাষা” বাজি বরদাস্ত করবেন না। তাহলে আপনাকে জিজ্ঞাসা করছি একজন মারাঠি কেও দেখেছেন মহারাষ্ট্রের বাইরে মারাঠি ভাষাকে চাপিয়ে দিতে? তিনি আরো বলেন- সাহস থাকে তো মহারাষ্ট্রের বাইরে গিয়ে বাংলা অথবা তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপিয়ে দেখান তো? আমরা বাংলার মানুষের সঙ্গে একাত্ম, তামিল ভাষা ও সংস্কৃতি’ র প্রতিও আমাদের শ্রদ্ধা আছে ।
সম্প্রতি বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গুলিতে হিন্দি ভাষা কে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার একটি নির্দেশিকা জারি করে।
তারই পরিপ্রেক্ষিতে থাকরে ভাইদের সরকারের প্রতি চ্যালেঞ্জ এবং রাজনৈতিকভাবে ক্ষমতা প্রদর্শনের হুংকার ।
শিক্ষা ব্যবস্থায় উদ্ভূত ভাষাজনিত বিতর্ক কাটিয়া ওঠার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বলেন- হিন্দি ভাষা কোন ভাষার প্রতিপক্ষ নয়, বরং সব ভারতীয় ভাষার বন্ধু। শীঘ্রই অচলাবস্থা দূর হবে।