আন্তর্জাতিক যুদ্ধ পরিবেশে ভারত স্পষ্ট করে জানালো পাকিস্তানকে –সিন্ধু জলচুক্তি পুনর্বহাল হবে না!

 আন্তর্জাতিক যুদ্ধ পরিবেশে ভারত স্পষ্ট করে জানালো পাকিস্তানকে –সিন্ধু জলচুক্তি পুনর্বহাল হবে না!

সংবাদ সারথি প্রতিনিধি : 

২২ এপ্রিল পাহেলগাম ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছিল ভারত। এক সাক্ষাৎকার এ সিন্ধু জলচুক্তি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বলেন– এটি কখনোই পুনরুদ্ধার করা হবে না, আন্তর্জাতিক চুক্তি গুলি একতরফা ভাবে বাতিল করা যাবে না তবে আমাদের এটি স্থগিত রাখার অধিকার রয়েছে যা আমরা এখন করছি যার পিছনে যথেষ্ট কারণও রয়েছে। তিনি আরো বলেন- আমরা ভারতের ন্যায্য অধিকারের জল ব্যবহার করব। পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া জল আমরা পাইপের সাহায্যে জলধারার অভিমুখ ঘুরিয়ে রাজস্থানে নিয়ে যাব। উল্লেখ্য, ভারত ১৯৬০ সালের পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি হওয়া বিলটি স্থগিত করে দিয়েছে। তার বক্তব্যে -দেশের স্থিতাবস্থা নষ্ট করতে, কাশ্মীরের তরুণদের বিভ্রান্ত করতে, ভারতের অর্থনীতি নষ্ট করতে এবং আতঙ্ক তৈরি করতে শত্রু দেশের প্রচেষ্টা ছিল। যদিও তারা কোনদিনই সফল হবে না। শা’র আরো বক্তব্য– সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে আমরা তৎপরতার সাথে সন্ত্রাসী লঞ্চ প্যাডগুলি নষ্ট করে দিয়েছি, কিন্তু পাকিস্তান তাদের আঘাত সহ্য করতে না পেরে বিশ্বের দরবারে প্রচার চালিয়েছে যে ভারত নাকি পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে আক্রমণ শানিয়ে তাদের সার্বভৌমত্ব ক্ষুন্ন করেছে!!
তিনি বলেন- ভারতের নিরাপত্তার স্বার্থে আমরা সব রকম যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবো না।


সাথে সাথে সেদিনের উত্তপ্ত উপত্যকাকে কেন্দ্র করে কংগ্রেসের তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর কৌশলী মন্তব্য -আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই তাদের দীর্ঘ শাসনের আমলে কি করা হতো? তারা তো কিছুই করতো না! কংগ্রেস কিভাবে আমাদের প্রশ্ন করতে পারে? ঘটনা ঘটলে তারা কেবল একজন মন্ত্রী পরিবর্তন করে জনসাধারণের কাছে সস্তার আশ্বাসন দিতেন। আমাদের সমালোচনা করার কোন অধিকার নেই কংগ্রেসের।
উল্লেখ্য- উপত্যকায় হামলা হওয়ার পরে পরেই পাকিস্তান এর জল সম্পদ মন্ত্রক ভারতের জলশক্তি মন্ত্রককে চারটি চিঠি পাঠিয়েছিলেন সিন্ধু জল চুক্তি পুনর্বহালের জন্য। কিন্তু তাদের আর্জি আমল না দিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পাহেলগামের হামলার একদিন পরেই বলেন- ১৯৬০ সালের সিন্ধু নদের জলচুক্তি যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্য ভাবে এবং অবিচলভাবে আন্ত:সীমানা সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে।
এখন দেখার পাকিস্তান সবকিছু দেখার পরও নিজেদের সংশোধন করে ভারতের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় কিনা, নাকি বেকায়দায় থাকা পাকিস্তান সিন্ধু জল চুক্তিকেও আমল না দিয়ে শক্তিধর রাষ্ট্রের তামাক খেয়ে তাদের বেয়াদবি আগামী দিনেও অব্যাহত রাখে কিনা?