দিল্লির এবারের বিধানসভা নির্বাচন কেন বেশি গুরুত্বপূর্ণ? –রাজনীতিতে অভিজ্ঞ দিল্লিবাসীর বিশ্লেষণ

 দিল্লির এবারের বিধানসভা নির্বাচন কেন বেশি গুরুত্বপূর্ণ? –রাজনীতিতে অভিজ্ঞ  দিল্লিবাসীর বিশ্লেষণ

সংবাদ সারথি প্রতিনিধি : 

২৬ শে অক্টোবর ২০১২ সালে দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে সমাজকর্মী আন্না হাজারে যে আন্দোলন শুরু করেছিলেন , তারই হাত ধরে বর্তমান আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছিলেন, যদিও শ্রী হাজরে কোন রাজনৈতিক দল গঠন করতে তীব্র অনীহা প্রকাশ করেন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। সেক্ষেত্রে এবারের নির্বাচনে কি আপ জিতবে? নাকি মদ ঘোটালা সহ অন্যান্য ইস্যুতে ধরাশায়ী দুর্বল আপ কে পরাস্ত করে বিজেপি দিল্লির ক্ষমতা করায়ত্ম করবে? যেখানে যেখানে দিল্লির মুসলিম ভোটার ২০ পার্সেন্টেরও বেশি সেই সব এলাকা অর্থাৎ বাবর নগর , মতি নগর , চাঁদনী চক , চত্বর পুর, বাবরপুর শিলনপুর, ওখলা এইসব এলাকায় কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাটি কামড়ে পড়ে আছে, কংগ্রেসের প্রধান কার্যকর্তা রাহুল গান্ধী অল্প হলেও গভীরভাবে সেই সব অঞ্চলে রাজনৈতিক প্রচারে মনোনিবেশ করতে এখনো পর্যন্ত সচেষ্ট হয়েছেন। অন্যদিকে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যু পাওয়া বিজেপি আপকে পর্যদুস্ত করতে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর থেকেই নিজস্ব কৌশল নিয়ে আপকে বিদ্ধ করতে উদ্যত হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ, সভাপতি জিপি নাডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সদর্পে আপের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার হেনে এগিয়ে রয়েছেন বলে জনৈক দিল্লি বাসীর অভিমত। নিজেদের ব্যর্থতাকে আড়াল না করে আপ প্রধান দিল্লীবাসির কাছে যমুনা নদীর জল পরিষ্কার করতে না পারা, পর্যাপ্ত আবাসন সড়ক এবং অন্যান্য জরুরি কিছু কিছু সেবাদান সঠিকভাবে পৌঁছাতে না পারার জন্য ক্ষমা প্রদর্শন করেছেন। এখন দেখার অরবিন্দ কেজরিওয়াল এর রাজনৈতিক জীবনের ৫ ফেব্রুয়ারি হতে চলা দিল্লির বিধানসভা নির্বাচন নানান ঘটনায় বিদ্ধ হওয়া আম! পার্টির কাছে কতটা চ্যালেঞ্জের? ৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচনী কেন্দ্রে মানুষ কি আগের মত আপকে ভোট প্রক্রিয়ার মাধ্যমে দিল্লির কুরসিতে বরণ করে নেবে? নাকি এবারের জন্য অরবিন্দ কে দিল্লির ক্ষমতা থেকে দূরে সরে যেতে হবে? উত্তর কিন্তু ৮ই ফেব্রুয়ারি ২০২৫ । আর দিল্লির ক্ষমতা থেকে এবারে নির্বাচনের মধ্যে দিয়ে আপ ক্ষমতা থেকে অপ্সৃত হলে পাঞ্জাবও কিন্তু আগামীতে হাতছাড়া হবে অর্থাৎ আপ দলের আগামী ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠবে— এমনটাই মত দিল্লির অভিজ্ঞ রাজনৈতিক এক ব্যক্তিত্বের।

সারথি  নিউজ অনলাইন