দক্ষিণ-পূর্ব এশিয়ার “থাইল্যান্ড” প্রথম স্বীকৃতি দিল সমকামী বিবাহকে, ভারতীয় সমকামীদের মধ্যে উচ্ছ্বাস!!

 দক্ষিণ-পূর্ব এশিয়ার “থাইল্যান্ড” প্রথম স্বীকৃতি দিল সমকামী বিবাহকে, ভারতীয় সমকামীদের মধ্যে উচ্ছ্বাস!!

সুবিমল দাস :

সমকামিতা-শুনলেই মনে হয় এর মধ্যে আছে পারস্পরিক নানান প্রশ্নর কৌতুহলী একটি শব্দ। সমকামিতা এমন একটি প্রবৃত্তি যার মধ্যে সমলিঙ্গের দুই ব্যক্তির মধ্যে প্রেম, মোহ এবং যৌন আচরণগত সম্পর্ককে বোঝায়। মূলত সম লিঙ্গের কোন ব্যক্তির প্রতি অতিরিক্ত স্নেহ, ভালবাসা, প্রণয় গঠিত এক ধরনের চুম্বকীয় সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকেই আপাতদৃষ্টিতে সমকামিতা বলে অভিহিত করা হয়। সম্প্রতি থাইল্যান্ডে শত শত সমকামী দম্পতি গাটছাড়া বেধেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে । থাইল্যান্ডের এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য একটি বিল যা সম লিঙ্গের বিবাহের অধিকারের পক্ষে লড়াই করে এসেছে। ২০২৫ সালে এই আইনটি সমকামী দম্পতিদের তাদের বিবাহ, আইনত নিবন্ধন করার ক্ষমতা একদিকে যেমন প্রদান করেছে অন্যদিকে আর্থিক চিকিৎসার অধিকারের পাশাপাশি উত্তরাধিকারের অধিকার, দত্তক দেওয়ার ক্ষমতাও সম্পূর্ণভাবে ন্যস্ত করার কথা বলেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনিওয়াত্রা বলেছেন- অবশেষে সমকামী বিবাহকে বৈধকরণ করা হলো সমতা ও আইনি অন্তর্ভুক্তির জন্য , আজ একটি ঐতিহাসিক মাইলফলক। বিশেষ সম্প্রদায় যে দশকের পর দশক লড়াই চালিয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকের প্রচেষ্টাতে সেই সফলতা তারা যে অর্জন করতে পেরেছে তাতে আমি আজ খুশি। যদিও ভারতে কেন্দ্রীয় সরকারের কাছে উভয় সম্প্রদায় পৃথক পৃথকভাবে কেন্দ্র সরকারের কাছে এবং সুপ্রিমকোর্টে হলফনামা জমা দিয়ে আগেই জানিয়েছেন— কোনভাবেই যেন এই বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া না হয়। শুধু তাই নয়, সমকামী বিবাহকে ভারতে ব্যাপক বিরোধিতার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইতিমধ্যেই খোলা চিঠি দিয়েছেন দেশের বিশিষ্ট প্রাক্তন বিচারপতি এবং প্রশাসনিক আমলারা। দেশের সর্বমোট ১৫০ জনেরও বিশিষ্ট নাগরিক চিঠিতে লিখেছেন- সমকামী বিবাহ ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, আবেগ, অনুভূতি ও সামাজিক মূল্যবোধে আঘাত আনবে। এমন প্রেম ও পরিণয় এর ধারণা সমাজের চোখে অনৈতিক অপ্রাকৃতিকও বটে। এখন দেখার , ভারতের মতো দেশে সমকামিতাদের দীর্ঘদিনের আন্দোলনের গতিপ্রকৃতি কতখানি গতি পায় ? যদিও দেশের সাধারণ নাগরিক ভারতের মতো দেশে “সমকামিতা” সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণেরও দাবি জানিয়েছেন । উল্লেখ্য, ভারতেও সমকামী প্রবণতা এবং অনৈতিক পরিণয় যে বাড়ছে তা বলাই বাহুল্য ।

সারথি  নিউজ অনলাইন