আম্বাণীদের পারিবারিক অনুষ্ঠান নিয়ে দেশবাসীর চর্চা-কৌতুহল এর মধ্যেও বিতর্ক জল্পনাও অব্যাহত
সারথি অনলাইন ডেস্ক :
মানস সরখেল
আলো-আঁধারি আরব সাগরের তীরে মায়াবী নগর মুম্বাইয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের আম্বানিদের নিজস্ব কমপ্লেক্স জিও সেন্টারে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে গেল পৃথিবীর মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ বিয়ে আম্বানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জ্যেষ্ঠ পুত্র মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তর বিয়ে। যদিও শুক্রবার রাতেই মূল অনুষ্ঠান সম্পন্ন হলেও শনিবার আশীর্বাদ এবং রবিবার উপহার পর্ব সহ বিভিন্ন ঐতিহ্যগত রীতিনীতি সম্পন্ন চলবে। অনন্ত বহুদিন ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তারও আগে তাঁর শারীরিক (স্থূলকায়)কিছু সমস্যার জন্য বিশ্বের তাবড় স্বাস্থ্য বিশারদদের সাথেও তিনি পরামর্শ করেন। বেশ কয়েক মাস ধরেই তাদের প্রাক বৈবাহিক অনুষ্ঠান এর খবর আসছিল বিভিন্ন সংবাদ মাধ্যম এ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার মানুষ সমবেত হয়েছেন জিও কর্ণধারের পুত্রর বিয়েকে কেন্দ্র করে। ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার , বরিস জনসন সহ আমেরিকার প্রাক্তন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিনটন,পপ তারকা জাস্টিন দের সমারোহ মনে করিয়ে দেয় অতীতের রাজা বাহাদুরের বিয়ের কাহিনী।

একথা বলতেই হয়, স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সময়ে ভারতবর্ষে এত ব্যয়বহুল-জাঁকজমকপূর্ণ দীর্ঘ সময় ধরে চলা বিয়ের আসর ভারতবর্ষে বা পৃথিবীর অন্য কোনও বিত্তবান পরিবারে হয়েছে বলে মনে করতে পারছেন না আম্বানিদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা অনুসন্ধিতসু ও উৎসাহী সংশ্লিষ্ট মহল। রাজনীতি বলিউড ক্রীড়া সহ বিভিন্ন পেশার উজ্জ্বল মহিমায় সাফল্যের শিখরে বিরাজ করা ব্যক্তিত্বদের সমাবেশ প্রমাণ করে আম্বানি তার চলমান জীবন ও ব্যবসায়িক জীবন দুটোই সমানভাবে সফল করতে পারদর্শী। সেক্ষেত্রে সফলভাবে গত ১২ জুলাই শুক্রবারের আনুষ্ঠানিক বিবাহ সামগ্রিকভাবে পূর্ণমাত্রায় নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে বলে মনে করা হলেও বিশ্বে তুফান তুলে দেওয়া আম্বানিদের ম্যারেজ পার্টিকে কেন্দ্র করেও বিতর্ক শুরু হয়েছে! স্বভাবতই আম্বানি এলার্জি ব্যক্তিবর্গ এই বিয়ের যশ নিয়ে প্রশ্ন তুলেছেন। বলিউডি চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এর মেয়ে আলিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন- যেখানে আজকের এই অনুষ্ঠানে ভারতীয় গায়কদের পারিশ্রমিক এর মূল্য লাখে! সেখানে আমেরিকা থেকে আগত পপ তারকা জাস্টিন এর পারিশ্রমিক ৮৩ কোটি টাকা! অনুরাগ কাশ্যপ কন্যা অনুষ্ঠানটিকে নিয়ে তীব্র কটাক্ষের শব্দ ব্যবহার করতেও পিছপা হননি এবং বলেনঃ যাদের আত্মসম্মান আছে তারা আম্বানিদের অনুষ্ঠান যাওয়া থেকে বিরত থাকবেন বলেও সমাজ মাধ্যমে মন্তব্য করেন।
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তের নক্ষত্ররা দাম্পত্য জুটি বেঁধে শুক্রবারের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও রিসেপশন সেন্টারে বিয়ের আসরে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে উপভোগ করলেও গতকাল বিগ বি অমিতাভ বচ্চন স্ত্রী জয়া বচ্চন,পুত্র সহ গোটা পরিবারকে নিয়ে উপস্থিত হলেও বহু পরে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন কন্যা আরাধ্যকে নিয়ে পদার্পণ করেন অনন্ত রাধিকার উদ্দীপনাময় বিয়ের আসরে! নিজস্ব ভঙ্গিমায় ছবিও তোলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। অনন্ত-রাধিকার এই মেগা ইভেন্টের উপর ২৪ ঘন্টা নজর রাখা সংবাদমাধ্যমের পর্যালোচনা -তাহলে কি আম্বানিদের এই বিয়েকে কেন্দ্র করে বচ্চন পরিবারে কিছুটা অন্তদ্বন্দ্ব দেখা দিয়েছিল? নাকি একদা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য sakanya মা মেয়ে নিভৃতে শতাব্দীর সেরা জৌলুসপূর্ণ বিয়ের আসরে প্রবেশ করে বোঝাতে চাইলেন সংবাদ মাধ্যমের কয়েক মাস আগের খবর করা গুঞ্জন কিছুটা হলেও সত্যি! সুরের মূর্ছনায়, বিশ্বের সবচাইতে দামি সুরাপানের প্রভাবে আর আনন্দের আতিশয্যে বিশ্বের সব পেশার নক্ষত্রদের কোমর দোলানোর হিন্দোল আর ধাঁধানো মায়াবী রংয়ের আলো সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ভিন্ন ভিন্ন পেশার ব্যক্তিবর্গের শতাব্দীর সবচাইতে চর্চিত আম্বানিদের পারিবারিক অনুষ্ঠান এ যোগ দেওয়া নিয়ে গোটা বিশ্বে শোরগোল তোলা নেট নাগরিকদের একটাই প্রশ্ন – যারা যারা আমন্ত্রিত ছিলেন না তাহলে কি সেই গুরুত্বপূর্ণ ভারতীয় সমাজ এর একটা অংশ এতদিন আম্বানিদের বৃত্তের বাইরে ছিলেন? নাকি সেই সমাজ আম্বানিদের দৃষ্টির বাইরে ? নাকি আম্বানি পরিবারের ভুলের জন্য তারা বিশ্বের অন্যতম মেগা ইভেন্টের আমন্ত্রণ তালিকা থেকে বঞ্চিত হলেন! আবার ভারতীয় চিন্তাশীল সমাজবিদ ব্যক্তিত্বদের মতে -ভারতের মতো গরিবী দেশে দীর্ঘ সময় ধরে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটি পরিবারের বিয়েকে কেন্দ্র করে হুজুগেমাতা! কতখানি লাভজনক সদর্থক ভূমিকা পালন করবে ভারতীয় সমাজ গঠনে! শুভেচ্ছাসহ অনন্তর দাম্পত্য জীবন আগামীতে সুখময় হোক- এই কামনাই রইল।
সারথি NEWS অনলাইন
