জীবনের জল তরঙ্গ / কলমে : ভানু শংকর

 জীবনের জল তরঙ্গ / কলমে : ভানু শংকর

কবিতার নাম : জীবনের জল তরঙ্গ
কলমে : ভানু শংকর

জীবনের এই একটামাত্র রন্ধ্র আছে যেটা মনে হয় অতল স্পর্শ।
আমি ঘুরে ফিরে যাই করিনা কেন কোনোমতেই বিশ্বাস করতে পারছিনা
তোমার দুঃসাধ্য চেষ্টায় একটা ভয়ডরহীন অন্ধকার ডিঙিয়ে আকস্মিক কীভাবে আনন্দ পাই।
জীবন একেবারেই অবিচলিত নয় জেনেই মুক্তির পথে তুমি শিক্ষা প্রদান করো।।

তোমার অশ্রুধৌত চোখে একটা সুদর্শন মাধুরী লক্ষ্য করেছি।
তুমি সুন্দর, অতীব সুন্দর। আমি নির্লিপ্ত।
আমরা গায়ে জামা না দিয়ে একজোড়া জুতো পরেছি।
তুমি ই তার ভুল সংশোধন করে দিয়েছো।
বৃষ্টি বাদলে শীতের বেলায় ভোরের আলো দেখিয়েছো।

যেন আকাশের তারা আমরা দেখেছি।
তোমার বৈরাগ্য আমাকে মুগ্ধ করেছে।
তুমি অনন্য । লোক লৌকিকতা
তোমাকে করেছে মার্জিত।
তুমি নিরতিশয় সত্যি।
তোমাকে প্রণাম করি।।

সারথি NEWS অনলাইন