আমার কবিতা by দীনেশচন্দ্র আচার্য।
আমার কবিতা
দীনেশচন্দ্র আচার্য
আমার কবিতায় ফুটে যেন ফুল
স্নিগ্ধ প্রেম ভরা গন্ধ,
আমার কবিতায় ফুটে যেন সুর।
কিচিমিচি ধরানন্দ ।
আমার কবিতায় জাগো যেন প্রাণ
জীবন এরই জয়গানে
আমার কবিতায় বাঁচে যেন জীব
বিশ্ব ভুবনের সব প্রজাতির কিট
আমার কবিতায় ধুয়ে মুছে যাক
পৃথিবীর হলাহল
আমার কবিতায় শুচি যেন হয়
মা মাটি বায়ু জল ।
আমার কবিতায় কাটে যেন দূষণের অভিশাপ।
আমার কবিতায় ফুটে যেন ভাই স্নেহ প্রেম ভরা ছন্দ ।।
