বাংলার সদ্য বিজয়ী সাংসদ পরিবারকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা, কন্যা সোনাক্ষ্মীর জীবনের শুভ সূচনাতে মাঝরাতে সালমান খানের আবির্ভাব–একটি বিশ্লেষণ
সংবাদ সারথি প্রতিনিধি :
খামোশ- এই তিনটি শব্দতেই সিনেমা প্রেমী আপামর মানুষ যাকে চেনে বলিউডের একদা সুপারস্টার তথা বিজেপির প্রাক্তন সাংসদ বর্তমান তৃণমূল কংগ্রেসের আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহা বিয়ে করলেন ২৩ শে জুন ২০২৪ এ। দেশ জুড়ে সিনে প্রেমী মানুষদের কৌতূহল তার ব্যক্তি জীবন নিয়েই। কাকে বিয়ে করছেন কোথায় বিয়ে করছেন আসানসোল এর তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী ।
শেষ আট বছর ধরেই কানাঘুষা ছিল সোনাক্ষীর সাথে ব্যবসায়ী পরিবারের সন্তান জাহির ইকবালের সম্পর্কের কথা। সবথেকে জানার বিষয় এই যে তাদের সম্পর্কে এবং ক্যারিয়ারের পিছনে বলিউডি তারকা সালমান খানের অবদান এক্ষেত্রে উল্লেখযোগ্য কিভাবে। সোনাক্ষীর হবু স্বামী জাহির ইকবাল এর পিতা ইকবাল রতনসি একজন গহনা ব্যবসায়ী। সে ক্ষেত্রে বোঝা যাচ্ছে একদিকে সোনাক্ষীর সাথে বলিউডে অভিষেক থেকে দুই হাত এক করা পর্যন্ত এবং পরিচয় করিয়ে দেওয়া পর্যন্ত সালমান খানের একটা সবিশেষ ভূমিকা রয়েছে।
এক্ষেত্রে আরও বলা ভালো- অনেক আগে থেকেই জাহির ইকবালের বাবার সাথে সালমান খানের পুরনো সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরে দুই বাড়িতে বিশেষ ঘনিষ্ঠতা ছিল সালমান এবং ইকবাল পরিবারের । আরো সার্ভি জানা যায় যে বিশেষ খারাপ সময় সালমান এর বন্ধু হয়ে ওঠেন প্রকৃতই গয়না ব্যবসায়ী ইকবাল রতনসি । ২০১৪ তে সোহেল খানের সঙ্গে অর্থাৎ সালমান খানের ভাইয়ের সাথে সহ পরিচালক হিসেবে কাজ করতেন ইকবাল। তারপরে ২০১৯ এ সালমান খানের প্রযোজনা সংস্থা “নোটবুকে” প্রথম সুযোগ পায় সোনাক্ষীর হবু স্বামী জাহির ইকবাল। আবার সোনাক্ষীর ২০১০ এ সালমান খানের “দাবাং”য়ের হাত ধরে সোনাক্ষীর বলিউডে প্রতিষ্ঠা। সুতরাং বলিউড প্রেমি মানুষদের কৌতূহলের নিরসন এবার হবে তাদের ব্যক্তি দাম্পত্য জীবনের শুভ সূচনার অলিন্দে কে ? এই প্রতিবেদক সংবাদ করার অনেক আগে থেকেই ভাইজানের বাড়ি অর্থাৎ বান্দ্রায় যাতায়াত করে সালমান এর বাড়ির সামনে থেকে বহু রোমাঞ্চকর কৌতূহলি তথ্য জানতে পারলেও সোনাক্ষী এবং ইকবালের বহু চর্চিত সম্পর্ক সম্বন্ধে কোনরকম তথ্য জানতে অপারগ হন ।

সম্প্রতি তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা কে তার মেয়ের বিয়ের ব্যাপারে প্রশ্ন করলে -তিনি প্রথমে এড়িয়ে যান। এবং বলেন আমি এ ব্যাপারে জানিনা কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তাদের পারিবারিক টিমের ছবি স্পষ্ট করে প্রথমে এ ব্যাপারটি মেনে নিতে তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী সাংসদ দ্বিধাগ্রস্ত হলেও এই মুহূর্তে তিনি স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাই খবরের প্রেক্ষাপট বিশ্লেষণে বোঝাই যাচ্ছে যে একদা বলিউডি voice মুম্বাইয়ের “রামায়ণ” নিবাসী শ্রী সিনার একমাত্র কন্যা সোনাক্ষীর সাথে ইকবালের বিবাহ অর্থাৎ ক্যারিয়ার এবং দাম্পত্য জীবনের শুভ সূচনাতেও ভাইজানের ভূমিকা বিরাট বলে প্রতিপন্ন হয়েছে। উল্লেখ্য জাহির ইকবালের বোন একজন সেলিব্রেটি পারফর্মার এবং ভাই পেশায় কম্পিউটার কনসালটেন্ট হলেও পরিবারে সব ব্যাপারে তারা একাত্ম্য হয়েই কাজ করে বলে জানা গেছে। এখন দেখার পরস্পর ভিন্ন সংস্কৃতির দুই পরিবারের সম্প্রতি হয়ে যাওয়া মিলন উৎসব আগামীতে কোন পথে এগিয়ে যায়। প্রতিবেদকের তরফ থেকে শুভেচ্ছা রইল নবদম্পতিকে আগামী দিনের জন্য।
সারথি NEWS অনলাইন
