ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ব্যর্থতার ক্ষতে প্রলেপ —ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়!! প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত

 ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ব্যর্থতার ক্ষতে প্রলেপ —ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়!!  প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত

সংবাদ সারথি প্রতিনিধি : 

ভারতীয় ক্রিকেট একাদশ ২০২৩ এর বিশ্বকাপ জয়লাভ করতে ব্যর্থ হয়। ভারতবাসী গত বছর ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জেতার আশা করেছিল প্রত্যাশাও ছিল কিন্তু সেটা না পাওয়ার হতাশা থেকে বেরিয়ে এসে সদ্য বিজয়ী টি-টোয়েন্টি ক্রিকেট ২০২৪ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে এখন অনেক বেশি তরতাজা করেছে । আজ বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টিম ইন্ডিয়া দেখা করার পর মুম্বাই এর মেরিন ড্রাইভের ছাদ খোলা বাস থেকে কার্যত খুশির রং খেলে স্টেডিয়ামে ভারতীয় দলকে নিয়ে এসে ব্যাপক সংবর্ধনার মধ্য দিয়ে টি-টোয়েন্টির বিশ্বকাপের জয়কে ধরে রাখতে চাইলেন সংবর্ধনা কমিটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল মুম্বাইয়ে উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সাথে দেখা করেন, তাদের মধ্যে ফটোসেশন হয় ।মধ্যিখানে প্রধানমন্ত্রী এক পাশে রোহিত শর্মা অপর পাশে রাহুল দ্রাবিড়কে নিয়ে ছবি তুলতে তুলতে নানান মজার কথা এবং ক্রিকেট নিয়ে আগামী দিনে তার ভাবনার কথা শুনিয়েছেন গোটা দলকে। উল্লেখ্য , গত বছর বিশ্বকাপ জয় করতে ব্যর্থ হলেও খেলা শেষে প্রধানমন্ত্রী সাজঘরে ঢুকে ক্রিকেটারদের হতাশা থেকে বেরোনোর জন্য মানসিক চাঙ্গা ও ফিট থাকতে বলেন এবং এই খারাপ সময় থেকে অচিরেই ক্রিকেট দল বেরিয়ে আসবে বলে মত ব্যক্ত করেন। ঠিক তাই হলো এবার কিন্তু প্রধানমন্ত্রী কে নিরাশ হতে হয়নি। আনন্দে আর উচ্ছ্বাসে প্রধানমন্ত্রী ভারতীয় সদ্য বিজয়ী টি-টোয়েন্টি দলের সাথে নিজেকে একাত্ম করে দেন।

উল্লেখ্য, গত বছর বিশ্বকাপ এর ফাইনালে ওঠা ক্রিকেটারদের মতোই এবারও দুর্দান্ত মুন্সিয়ানা দেখিয়ে ফাইনালে উঠে ভারতীয় দলকে এক সময় মনে করা হচ্ছিল নিশ্চিতভাবে ভারতীয় দল আবারো হারের মুখে পড়তে চলেছে। একসময় জয়ের জন্য ৩০ বলে ৩০ রান দরকার ছিল এবং সেটা প্রায় অসম্ভব বলেই ভারতীয় ক্রিকেট ভক্তরা যখন মনে করতে শুরু করে তখনই কার্যত অবিশ্বাস্যভাবে টিম ভারতীয় ক্রিকেট টিম নিজেদের পারফরমেন্সের জাদু মেলে ধরে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয় শক্ত প্রতিপক্ষ দলের বিরুদ্ধে। উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খেতাব ভারত অর্জন করল। বলা চলে- ১১ বছর বাদে কোন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। এটা সত্যি যে টি-টোয়েন্টি টুর্নামেন্ট কে ক্রিকেটের ফাটকা ম্যাচ বলে কট্টর ক্রিকেটপ্রেমীরা মনে করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারত কিন্তু বহু দেশকে এই শিক্ষাই দিল ভারতকে আন্ডার এস্টিমেট করলে তার ফল প্রতিপক্ষ হাড়ে হাড়ে কিরকম টের পেয়েছে তা গোটা বিশ্বের ক্রিকেট সমাজ এবার পরিলক্ষিত করল।

সারথি NEWS অনলাইন