বিজেপি সরকারই দেশে নকশাল দৌরাত্ম্য দমন করেছে : প্রধানমন্ত্রী
দেশবাসীর সমর্থন যদি পাই তাহলে দেশের স্বার্থের দিকে আমরা অবশ্যই নজর দেব সবার আগে, দেওয়াটাই আমার প্রধান কর্তব্য। সম্প্রতি এ কথা বলেছেন -দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি ইতিমধ্যেই একনাগারে প্রচার করে চলেছেন সমগ্র ভারত জুড়ে বিরামহীনভাবে ।এই প্রচারে তিনি ঝাড়খন্ডে এসে এলাকায় তাৎপর্যপূর্ণভাবে আরো বলেছেন -শুধুমাত্র বিজেপি সরকার দেশে নকশাল দৌরাত্ম দমন করতে সফল হয়েছে, এর আগে দেশের কোন দল এ ব্যাপারে সক্রিয় উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেসের দুর্বল সরকার দেশকে নকশালদের আগুনে নিক্ষেপ করেছিল । তাদের দোসর বামপন্থীরাও সেই আগুনে রুটি সেঁকেছে মাত্র। শুধুমাত্র বিজেপি সরকার দেশে নকশাল দমন তৈরি করতে একটি পন্থা অবলম্বন করে আর তাতেই নকশাল দমন সম্ভব হয়েছে। তিনি দৃঢ়তার সাথে আরো বলেছেন- কিভাবে চ্যালেঞ্জ এড়াতে হয় তা মোদি জানে না কিন্তু কিভাবে মোকাবিলা করতে হয় তা মোদী জানে।
প্রধানমন্ত্রীর কথায় -দেশে যখন শক্তিশালী সরকার থাকে তখন সেই সরকার দেশের মানুষের স্বার্থ দেখে কিন্তু দেশে যদি কংগ্রেসের মত দুর্বল সরকার আসে তখন সেই দেশ দুর্বল হয়, কারণ দুর্বল সরকার কখনোই দেশবাসীর কল্যাণ করতে পারে না, তাই আমি বলছি কংগ্রেসের শাসনে নকশাল আন্দোলন মাথা তুলে দাঁড়াতো। দেশে বিজেপি সরকার আসার পর থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নকশালদের মোকাবিলা করা হয়। আমরা আর কখনোই ঝাড়খন্ড এবং তৎসম্নিত এলাকায় নকশাল রাজ চলতে দেব না। আমরা লোকসভার তৃতীয় মেয়াদে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব । আর কখনোই মায়ের কোল খালি হতে দেব নকশালদের হানায়। নকশাল হানা কখনোই দেশের প্রগতির জন্য কাম্য নয়।
এখন দেখার-জঙ্গলমহলের ভোট আগামী ২৫ শে মে, তার আগে নির্বাচনী প্রচারে জঙ্গলমহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত এলে একদা নকশাল আন্দোলনের বধ্যভূমিতে দাঁড়িয়ে নকশালদের নিয়ে নতুন করে আরো কিছু বার্তা দেন কিনা তা নির্বাচনী প্রচারের দিনই জানা যাবে ।
সারথি NEWS অনলাইন
