‘বিশ্বকাপের ট্রফি জিতে নিজের হাতে তা তুলে ধরব আকাশে।’ স্বপ্নের কথা –সম্ভাবনাময় ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এর, জানুন

 ‘বিশ্বকাপের ট্রফি জিতে নিজের হাতে তা তুলে ধরব আকাশে।’ স্বপ্নের কথা –সম্ভাবনাময় ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এর, জানুন

সারথি অনলাইন ডেস্ক

উত্তরপ্রদেশের অতি সাধারণ ছেলে, ক্লাব ক্রিকেটে হাতে খড়ি, পরবর্তীতে একরাশ স্বপ্ন এবং প্রচেষ্টা তাকে নিয়ে এসেছে আজকের ক্রিকেট ফোকাসে। তিনি কে ? তিনি হলেন রিঙ্কু সিং? যদিও এবারের আইপিএলে যার পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে ইতিমধ্যেই কলকাতার বহু ক্রিকেটার তার ভক্ত! কলকাতা নাইট রাইডার্স দল ফাইনালে উঠলেও কার্যত একজন ওজনদার খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে এ যাবৎ দলে ব্যর্থ হয়েছে রিঙ্কু। গত বছর ধারাবাহিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করলেও এবারে সে তুলনায় রান নেই। অর্থাৎ গতবারে আইপিএলে ৪৭৫ রান করলেও এবার ১৬৮ রানে থামতে হয়েছে উত্তরপ্রদেশের সাহসী এবং ঝড়ো ব্যাটে বলের ক্রিকেটার রিঙ্কু সিং কে। ব্যাটে বলে একবার ঠিকঠাক লাগলে ছক্কা- সেটা উঠতি ক্রিকেটার রিঙ্কু নিজেও ভালো জানে।বলা চলে গুজরাটে পাঁচ বলে ছয়টি ছয়ই রিঙ্কুকে আজকের রিঙ্কু সিং তৈরি করেছে। এবারের আইপিএলে শাহরুখ খানের দল এর সদস্য হিসাবে তার কাছে ভালো খেলার একটা দাবি ছিল। কিন্তু তিনি সে অর্থে কোন সুযোগই পাননি।

খেলার একদম শুরুতেই নামতে পছন্দ করলেও তিনি নেমেছেন বা নামতে হয়েছে ব্যাটিং অর্ডারের পেছনের দিকে ।কার্যত ঝুঁকি নিয়ে ব্যাট করার ন্যূনতম সময়টুকু রিঙ্কু পায়নি অথচ তিনি একজন মারকুটে ক্রিকেটার হিসেবেই ক্রিকেট মহল জানে। আপনার কি এবছর ব্যাটিং ব্যর্থতা চলছে ? খারাপ সময় চলছে’র– প্রশ্নের উত্তরে ঝড়ো ক্রিকেটার ব্যাটসম্যান রিঙ্কু সিং এর জবাব- যাদের হাত পা থাকেনা তাদের সময় খারাপ হয় ,তার তো সবই আছে তাহলে আমার কেন খারাপ সময় চলবে! প্রসঙ্গত উল্লেখযোগ্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও বাদ পড়েছে দেশের উঠতি এই ক্রিকেটারটি। কলকাতা নাইট রাইডার্স এর মালিক অভিনেতা শাহরুখ খান উত্তর প্রদেশ থেকে আগত তার বাবা-মা সহ পরিবারের সঙ্গে ছবি তুলতে তুলতে বলেন – রিঙ্কু আমার দলের অন্যতম খেলোয়াড় যাকে দেখে তিনি অনেক কিছু আশা করতে পারেন । রিঙ্কু কি সত্যি আগামীতে পারফরম্যান্স এ রকম ফের ঘটিয়ে সভ্য সমর্থকদের আনন্দ দেবেন? নাকি ব্যাটসম্যান হিসেবে তার ব্যর্থতা আরো কিছু সময় চলবে– তা কিন্তু দেখার। কথায় কথায় তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন- বিশ্বকাপে যাব, অবশ্যই ইচ্ছা বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার। আমি আশা করছি ভারত জিতবে, আমার স্বপ্ন দেশের জন্য বড় ট্রফি জেতা এবং নিজের হাতে সেই ট্রফি তুলে ধরা আকাশে’।

সারথি NEWS অনলাইন