রাশিয়ার ১০ জ্বালানি স্থাপনার উপর ইউক্রেনের অভাবনীয় হামলা!, পেট্রোলের রেকর্ড বৃদ্ধি!
সংবাদ ডেস্ক:
রাশিয়ার তেল শোধনাগার গুলিতে তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেনের ক্রমান্বয়ে হামলায় রাশিয়াতে এই প্রথম যুদ্ধ পরবর্তী অধ্যায় পেট্রোলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপদকালীন এই বিপদ দেখে রাশিয়া সাময়িকভাবে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তবু পেট্রোলের ব্যয় বৃদ্ধিরোধ করতে পারে নি। শোধনাগার, পাম্পিং স্টেশন এবং যাত্রীবাহী ট্রেন গুলিতে আঘাত হানার জন্য ড্রোনের সাহায্যে তারা সফলতা পেতে উদগ্রীব হয়ে উঠেছে ইউক্রেন। উল্লেখ্য, গ্রীষ্ম কালে রাশিয়ায় নিজের দেশের কৃষকদের কাছে পেট্রোলের চাহিদা তুঙ্গে থাকে, কিন্তু এই মুহূর্তে কিছুটা পেট্রোলের সংকটে ভুগছে যুদ্ধবাজ পরাক্রমশালী এই দেশটি। সিএনএন সংস্কার দাবি, হিসাব অনুযায়ী এ মাসেই রাশিয়ার গুরুত্বপূর্ণ দশটি জ্বালানি সংস্থায় প্রতিপক্ষ হামলা চালিয়েছে, ক্ষতি হয়েছে রাশিয়ার ব্যবহারকারীর ১০ শতাংশ । যুদ্ধে দখলিকৃত ক্রিমিয়ার এক সদস্য সংবাদ সংস্থাকে জানান- ক্রিমিয়াতে এই মুহূর্তে পেট্রোল ভালো মানের পাওয়া যাচ্ছে না এবং তার জন্য ইউক্রেনের সফল হামলাকেই কারণ বলে মনে করেন। অনিশ্চয়তা কাটাতে সরকার দ্রুত ভর্তুকি দিলেও রাশিয়ার পেট্রোল উপভোক্তাকারীদের বেশি দামেই তা ক্রয় করতে হচ্ছে। নিরুপায় হয়ে আগ্রাসী সরকার স্বীকার করে নিয়েছে এই দুর্ভোগ আগামী এক মাস পর্যন্ত চলতে পারে। যদিও সরকার প্রতিনিধি জানিয়েছে- জ্বালানি অনিশ্চয়তার কোনরকম প্রভাবই সেনাবাহিনীতে পড়বে না, তার কারণ – সামরিক বিভাগে প্রধান ভরসা ডিজেল, পেট্রোল নয়। এখন দেখার, ভারতের চির অকৃত্রিম বন্ধু রাশিয়া এই সংকট থেকে কত দ্রুত বেরিয়ে এসে ভারতকে অশোধিত পেট্রোল সরবরাহ করে স্বাভাবিক আন্তর্জাতিক পরিসরে স্তিতাবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।
