কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন খড়গপুর আই আই টি গবেষকদের, কৃষি ক্ষেত্রে নতুন দিশা ।।

 কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন খড়গপুর আই আই টি গবেষকদের, কৃষি ক্ষেত্রে নতুন দিশা ।।

সুবিমল দাস : 

চিরাচরিত চাষবাস, গাছের বা ফসলের রোগ নির্ণয় এবং চাষীদের শ্রমের বিনিময়ে কীটনাশকের মাধ্যমে গাছের রোগকে নির্মূল করার এ যাবত গড়পড়্তা ব্যবহারিক প্রয়োগ থেকে চাষীভাইদের অব্যাহতি দিতেই আবিষ্কার করেছেন অতি সম্প্রতি আই আইটি খড়গপুর এর উচ্চ মেধাসম্পন্ন মেকানিক্যাল বিভাগের বেশ কিছু বিজ্ঞানী। শুধু মুখে মুখে নয় চট জলদি হাতে হাতে ডেমো দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের নিরলস প্রচেষ্টা শুধুই এক্ষেত্রে কৃষকের স্বার্থে। প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে “ফার্ম বট”। ইতিমধ্যেই গবেষকরা ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আর্থিক অনুদান এ খড়গপুর আই আই টি কৃষি শিল্পে একটি যুগান্তকারী পট পরিবর্তনের সূচনা করতে চলেছেন। সমগ্র পরিকল্পনাটির নেতৃত্ব দিয়ে দিলীপ কুমার প্রতিহার জানিয়েছেন- ২০১৮ সালে সিডিএসি, কলকাতা শীর্ষক আয়োজিত জাতীয় এক সেমিনারে তারা কৃষি শিল্পে যে রোবটের আবির্ভাব সম্ভব তার ধারণা ব্যক্ত করেন। তিনি বলেন- এর আগে আমরা অবশ্য ড্রোনের মাধ্যমে কৃষিজ চারা বা গাছের উপরে কীটনাশক প্রয়োগ করতাম, কিন্তু ড্রোনের কার্যকারিতা ১০০% ছিল না। ড্রোন গাছের অনেকটা উপর দিয়ে উঠত, এবং নির্দিষ্ট দূরত্বে কীটনাশক প্রযুক্তির সাহায্যে গাছে বা ডালপালায় ছড়িয়ে দেওয়া হতো। ড্রোন গাছ ঘেঁষে গেলে ডালপালার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো । এছাড়া গাছের গোড়ার সম্যক অবস্থার নির্ধারণেও ড্রোনের সম্ভব ছিল না। কিন্তু তাদের এই আধুনিক রোবট বা ‘ফার্ম বট’ চাষবাসের ক্ষেত্রে সকল সমস্যা নিরসন করবে। এখন দেখার কি সেই রোবট? এটি এমন একটি উন্নত প্রযুক্তির চাকা ওয়ালা যন্ত্র যে যেকোনো উঁচু নিচু খাড়াই কর্দমাক্ত জমিতে এই মিনি আধুনিক রোবট জমিতে ঢুকে জমির পুরো ম্যাপিং করে এবং এবং নানান এপ্লিকেশনকে সক্রিয় করে জমির চরিত্রকে তুলে ধরবে এবং তা অনুসন্ধান চালাবে। এবং সেটা সম্ভব হবে স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে। আধুনিক সমাজে কৃষি ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দিকটির নতুন দিশা দেখাতে খড়গপুর আইআইটির এক্সপার্ট রা বলেন- আধুনিক রোবটের প্রয়োগে যেমন কৃষকের স্বাস্থ্য হানির সম্ভাবনা কমে যাবে তেমনি কৃষির উৎপাদন মান এবং ব্যবহারিক কৃষির অর্থনৈতিক দিকটিও মজবুত হবে এবং দেশ কৃষিতে বিশ্বের মানচিত্রে আগামীতে আরো অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলেই বিজ্ঞানীরা প্রত্যয়ের সাথে তাদের অভিমত ব্যক্ত করেছেন।

বিশেষ সংবাদ প্রতিবেদন