মিছাতে নাই মজা / কলমে : দীপক কুমার মৃধা

 মিছাতে নাই মজা / কলমে : দীপক কুমার মৃধা

কবিতার নাম :-মিছাতে নাই মজা
কলমে : দীপক কুমার মৃধা

দেখিছো,আমাগো দ‍্যাশে সবাই
আমাগো ই রাজ‍‍্যে সকল লোকেই
কি সুন্দর মিথ‍্যা কথা কুয়েই থাকে
ইতে নাকি তারা মজা পায়ে থাকে।

সুতন আমি। মিছা কথা কইতে না জানি
সত‍্যি বুলে আনন্দ আছে ইটা আমি জানি।
সত‍্যি কথা কলি লুকে তামাশা কুরে,মজা
কুরে।মিছে কথা কুয়ে নাকি বেশীই মজা।

অসৎ পথে চুলে,মিছে কথা বুলে নীতা
কুতো মজা লুটে।সুতন-ওগো মিছা কথা
ভালো নয়,দুদিন মজা হয়,পরে পস্তায়
সত‍্যি কথা ক’লি মনডা কুতো ভালো রয়।

সুতন,তোমার ইতো বড় কাম,পয়সা কম
ঘুষ নিতি পারো না?বাড়ে যাবে ইনকাম।
তা যা কুয়েচো বউ,অসৎ পথে চলা সোজা
আবার ধরা পড়লি কারাগারে ঢোকা সোজা।

রবে না ঘর,বউ ছাওয়াল মাইয়া,বাপ-মা
পুলিশের প‍্যাঁদানিতে জীবনের দাঁড়ি কমা
এক কুরে দ‍্যাবে।মিছা কথা-অসৎ পথেই
জগতের যত যত বিপদ চলে আসপেই।

তাই নীতা-বউ আমার চোখ কানগুলা
ভালো কইর‍্যা যদি রাইখতে পারো খুলা
দ‍্যাকপে অসৎ পথ আর মিছা যত কথা
বুইল‍্যা পার পায় না কেউ-পায় যত বিথা।