উদ্ভট ছড়া

 উদ্ভট ছড়া

উদ্ভট ছড়া
পিনাকীশঙ্কর চৌধুরী

হাওড়ার ব‍্যাঁটরার বোসেদর দেবরাজ।
ছিপ দিয়ে মাছ ধরে বাদ দিয়ে সব কাজ।
ফাতনাটা যেই নড়ে
টান দেয় খুব জোরে,
রেগে তাকে কামড়াল একখানা পুঁটিমাছ।
আঙুলটা ফুলে তার হয়ে গেল কলাগাছ।।

কলা গাছে কলা পাকে আম গাছে আম হয়।
একথা তো সব্বারই জানা আছে নিশ্চয়।
আঙ্গুলের কলাগাছে
ক’টা কলা পেকে আছে,
বোসেদের গিন্নির তাই খেতে সাধ যায়।
ছুটে গিয়ে কত্তার আঙুলেতে কমড়ায়।।